সাইদ-রন্টি দম্পতির বিশেষ গানচিত্র (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২০, ১৪:৫৭ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১৫:১৭


বিজয় দিবসকে কেন্দ্র করে সাইদ রহমান ও রন্টি দাশ দম্পতি উপহার দিলেন বিশেষ গানচিত্র ‘মুজিব বাংলাদেশ’।
সাইদ রহমানের সুর ও সুমন কল্যাণের সংগীতায়োজনে তৈরি গানটির কথা লিখেছেন কণ্ঠশিল্পী রন্টি নিজেই।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পৃষ্ঠপোষকতায় তৈরি এই গানটির ভিডিও নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী। যা ১৫ ডিসেম্বর উন্মুক্ত হয়েছে রন্টি-সাইদ দম্পতির ইউটিউব চ্যানেল রাস মিউজিক-এ।
গানটি প্রসঙ্গে রন্টি বলেন, ‘এই গানটি আমি লিখেছিলাম ২০১২ সালে। টানা ৮ বছর পর সেটি গান হিসেবে জীবন পেলো। বঙ্গবন্ধুকে নিয়ে গান করার মধ্যে আলাদা একটা ভালোলাগা কাজ করে, সেটা নতুন করে বলার কিছু নেই। বরং বেশি ভালো লাগে এ ধরনের বিশেষ কাজগুলোতে যখন বিশেষ ব্যক্তিদের উৎসাহ পাই, তখন। মাননীয় প্রতিমন্ত্রী তার মধ্যে অন্যতম।’
গানচিত্রটিতে মডেল হিসেবে হাজির হয়েছেন সাইদ রহমান ও রন্টি দাশ; দুজনেই।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গুলি-কাণ্ডের পরে ভুয়া এআই ভিডিও, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি টাইগারের টিমের
গুলি-কাণ্ডের পরে ভুয়া এআই ভিডিও, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি টাইগারের টিমের
চিকিৎসকের পরামর্শে বিশ্রাম, ক্ষমা চাইলেন অমিতাভ
চিকিৎসকের পরামর্শে বিশ্রাম, ক্ষমা চাইলেন অমিতাভ
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
দীপিকা-রণবীরের দ্বিতীয় মেয়ের নাম কী, জানালেন নিজেরাই
দীপিকা-রণবীরের দ্বিতীয় মেয়ের নাম কী, জানালেন নিজেরাই