বাবা হারালেন অভিনেত্রী তারিন

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৫

অভিনেত্রী তারিন জাহান ও বিউটিশিয়ান নাহিন কাজির বাবা মো. শাহজাহান মারা গেছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

তারিন জানান, ‘বাবার করোনা ছিল না। তবে তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। দেড় মাস ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। আজ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউ’তে নেওয়া হয়। এরপর বাবা হৃদযন্ত্রের ক্রিয়া (কার্ডিয়াক এরেস্ট) বন্ধ হয়ে মারা যান।’

সবার কাছে দোয়া চেয়ে তারিন বলেন, ‘জীবন-মৃত্যুর সঙ্গে বাবা অনেক দিন যুদ্ধ করেছেন, কিন্তু আজ তিনি চলেই গেলেন। আমার বাবার জন্য সবার কাছে দোয়া চাইছি।’

তারিনের বাবা মো. শাহজাহান পেশায় প্রকৌশলী ছিলেন। তার মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট তারিন জাহান।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক