নবনীতার গান দিয়ে নতুন সিজন শুরু

বিনোদন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৭

নবনীতা চৌধুরীর মূল পরিচিতি বা জনপ্রিয়তা মূলত সংবাদকেন্দ্রিক। বিশেষ করে পলিটিক্যাল টকশোর কড়া সঞ্চালক হিসেবে তার গুণ-গান কম নয়।

এর বিপরীতে সত্যিকারের গানেও যুক্ত রয়েছেন তিনি। বরং ইদানীং নিয়মিতই গাইছেন। লোক-ঘরানার গানে তার দরদী কণ্ঠের প্রশংসা মিলছে বেশ।

সেই রেশ ধরে নবনীতা এবার হাজির হচ্ছেন আরটিভি’র ‘ফোক স্টেশন’-এর নতুন সিজনে। এর প্রথম পর্বেই মিলবে নবনীতাকে। গাইবেন বেশক’টি গান। জানালেন অনুষ্ঠানটির প্রযোজক নূর হোসেন হীরা।

নবনীতা বললেন, ‘এই শোয়ে অংশ নিয়ে ও গানগুলো করে পরম আনন্দ পেয়েছি। ভালো আয়োজন। নতুন সিজন শুরু হচ্ছে আমাকে দিয়েই, জেনে প্রীত হলাম।’

১৭ সেপ্টেম্বর রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হচ্ছে এই সিজনের প্রথম পর্ব। প্রতি শুক্রবার নিয়মিত আরটিভির পর্দায় প্রচার হবে এটি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নবনীতা চৌধুরীর কণ্ঠে ‘তিন মহাজনের গান’
নবনীতা চৌধুরীর কণ্ঠে ‘তিন মহাজনের গান’
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর