ফোক গানে ভিন্নভাবে আঁখি আলমগীর 

বিনোদন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২১, ১৮:১২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৮

এর আগে বহুবার লোকগানে এসেছেন গায়িকা আঁখি আলমগীর। এবারও এলেন, তবে ব্যতিক্রমীভাবে। 
সংগীতের বড় পরিসরে আয়োজন করা আরটিভির ‘ফোক স্টেশন সিজন-৪’-এর জন্য গেয়েছেন এই তারকা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জে কে মজলিশের সংগীতে ৬টি গানে পাওয়া যাবে তাকে। পর্বটি প্রযোজনা করেছে নূর হোসেন হীরা। 

অনুষ্ঠানে আঁখি আলমগীরের কণ্ঠে শোনা যাবে, ‘আইছে দামান সাহেব মিয়া’, ‘বসন্ত আসিলো সখি’, ‘হায় বাঙালি’, ‘সাগর কূলের নাইয়া’, ‘হলুদ বাটো মেন্দি বাটো’ ও ‘বন্ধু কাজল ভ্রমরা রে’ গানগুলো।  

আঁখি বললেন, ‌‘এর আগে বহুবার লোকগান গেয়েছি। কিন্তু ফোক স্টেশনে কখনও গাওয়া হয়নি। আশা করি ভক্তরা গানগুলোতে আনন্দ পাবেন।’

‘ফোক স্টেশন সিজন-৪-এর বিশেষ এই পর্বটি প্রচার হবে আগামী ২৪ সেপ্টেম্বর রাত ১১টা ২৫ মিনিটে। এরপরই গানগুলো পাওয়া যাবে আরটিভির ইউটিউব চ্যানেলে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প