স্টেজেই আহত ‘মানিকে মাগে হিথে’-খ্যাত ইয়োহানি

বিনোদন ডেস্ক
০২ অক্টোবর ২০২১, ১৯:৩১আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৯:৩১

গত ৩০ সেপ্টেম্বর ভারতের গুরুগ্রামে ছিল ‘মানিকে মাগে হিথে’-খ্যাত সিংহলি গায়িকা-র‌্যাপার ইয়োহানির প্রথম কনসার্ট। সেখানে গাইতে গিয়ে এবার বেশ জখম হতে হলো তাকে। চোখের  নিচ দিয়ে আঘাতটা স্পষ্ট। কেটে গেছে গালও।

আজ (২ অক্টোবর) নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন সে কথা। বললেন, ‘স্টেজ শো করতে গিয়ে একটি দুর্ঘটনাটা ঘটে। তখন এতটাই উত্তেজিত ছিলাম, গানের মধ্যে ডুবে গিয়েছিলাম যে, গিটারের মাথায় মুখ ঠুকে ফেলি। যার জেরে মুখে চোট পাই। কিন্তু এতটা আঘাত লেগেছে, সেটা প্রথমে বুঝতে পারিনি। তাই যা হওয়ার তাই হয়েছে।’

নিজের বর্তমান অবস্থার ছবি পোস্ট করে ইয়োহানি আরও বলেন, ‘আমাদের সঙ্গে কী হবে তা কাজের ওপর নির্ভর করে। আমরা যেভাবে চলি, জীবনও সেভাবেই চলে। যতটা জোরে আমরা ধাক্কা দিই, উলটে যাই, উড়ান নিই কিংবা যুদ্ধ থামিয়ে দিই, জীবন সেভাবেই বাঁক নেয়। তবে আমাদের এই ক্ষত, যুদ্ধ এবং ভুলগুলোকে বুঝতে সাহায্য করে।’

আহত হলেও গান যে থামাচ্ছেন না, তাও জানিয়ে দিলেন। ভারতেই আরও একটি কনসার্টে গাইবেন তিনি। আগামীকাল (৩ অক্টোবর) হায়দরাবাদের গাছিবাওলি এলাকার একটি কফিশপে লাইভ শো রয়েছে তার। 

আহত ইয়োহানির ছবি উল্লেখ্য, নতুন এ সোশ্যাল তারকার পুরোনাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। জন্ম শ্রীলংকায়। বাবা সেনা কর্মকর্তা আর মা বিমানসেবিকা। বিজ্ঞান নিয়ে আগ্রহ থাকলেও পড়াশোনা করেছেন লজিস্টিক ম্যানেজমেন্টে। তার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ শ্রীলঙ্কা ছাড়াও ভারত-বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনেকেই গানটি শেয়ার করেছেন তাদের সোশ্যাল হ্যান্ডেলে।

সুর-সংগীত করার পাশাপাশি ইয়োহানি সংগীত প্রযোজকও। পেয়েছেন একাধিক পুরস্কার। নিজ দেশ শ্রীলংকায় তাকে বলা হয় র‌্যাপ কুইন। সম্প্রতি বলিউড ছবি ‘শিদ্দাত’র টাইটেল ট্র্যাক গেয়েছেন তিনি।

সূত্র: টুইটার

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ধানমন্ডিতে শুরু হচ্ছে ‘থিয়েটারের গান’: উদ্বোধনী পরিবেশনায় আরণ্যক
ধানমন্ডিতে শুরু হচ্ছে ‘থিয়েটারের গান’: উদ্বোধনী পরিবেশনায় আরণ্যক
বাংলাদেশ-নেপালের ৪৬ বিশিষ্টজন পেলেন গ্লোবাল এক্সিলেন্স অনার
বাংলাদেশ-নেপালের ৪৬ বিশিষ্টজন পেলেন গ্লোবাল এক্সিলেন্স অনার
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নক্ষত্রপতন, প্রয়াত ভারতিরাজা
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নক্ষত্রপতন, প্রয়াত ভারতিরাজা
বিশ্বকাপের আমেজে নোরা-সানজয়ের ‘সির সির’ ঝড়, একদিনেই তিন কোটি ভিউ পার
বিশ্বকাপের আমেজে নোরা-সানজয়ের ‘সির সির’ ঝড়, একদিনেই তিন কোটি ভিউ পার
‘সে এক অন্যরকম অভিজ্ঞতা’, ‘অ্যানি’তে অভিনয় প্রসঙ্গে সাইমন সাদিক
‘সে এক অন্যরকম অভিজ্ঞতা’, ‘অ্যানি’তে অভিনয় প্রসঙ্গে সাইমন সাদিক