রাজশাহীতে শুরু হলো মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র উৎসব

বিনোদন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২১, ১৯:১৩আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৯:২৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও বিশ্ববিদ্যালয়টির চলচ্চিত্র সংসদের যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক এ সিনেমা উৎসবটি চলছে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) মিলনায়তনে।

আজ (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় উৎসব উদ্বোধন করা হয়। যা চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

আয়োজনটি উদ্বোধন করেন ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া ও প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। এছাড়াও ছিলেন নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফ এম এ জাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুল।

চলচ্চিত্র উৎসবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক ও জাতির পিতার ওপর নির্মিত ছবি প্রদর্শিত হবে। আজ প্রদর্শনী হয়েছে প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’, ‘তোমারই হোক জয়’ ও নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত সিনেমা ‘গেরিলা’। ২২ ডিসেম্বর প্রদর্শিত হবে আলমগীর কবির পরিচালিত ‘ধীরে বহে মেঘনা’, জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত ‘মেঘমাল্লার’, রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়স্কোপ’। ২৩ ডিসেম্বর প্রদর্শিত হবে মাসুদ পথিক পরিচালিত সিনেমা ‘মায়া: দ্য লস্ট মাদার’, ফুয়াদ চৌধুরী পরিচালিত একাত্তরের গণহত্যা নিয়ে  প্রামাণ্যচিত্র ‘মার্সিলেস মাইহেম’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ ও ‘এ ম্যান অব পিস’।

/এম/এমওএফ/
সম্পর্কিত
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
‘বাংলাদেশ নয়, মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে’ 
‘বাংলাদেশ নয়, মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে’ 
মুক্তিযুদ্ধ কোনও রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধ কোনও রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহায়তা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র 
মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহায়তা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র 
বিনোদন বিভাগের সর্বশেষ
সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি, রাশমিকার ‘মাইসা’ আসছে কবে
সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি, রাশমিকার ‘মাইসা’ আসছে কবে
পপির ‘বিতর্কিত মন্তব্যে’ ওমর সানীর আপত্তি, জানালেন ভিন্ন কথা
পপির ‘বিতর্কিত মন্তব্যে’ ওমর সানীর আপত্তি, জানালেন ভিন্ন কথা
মেজাজ হারালেন কারিনা, পাপারাজ্জিরা বলছেন ‘জয়া বচ্চনের বোন’
মেজাজ হারালেন কারিনা, পাপারাজ্জিরা বলছেন ‘জয়া বচ্চনের বোন’
বলিউডে নায়করা ব্যর্থ হলেও ফের সুযোগ পান, নায়িকাদের শূন্য থেকে শুরু করতে হয়: সাইয়ামি
বলিউডে নায়করা ব্যর্থ হলেও ফের সুযোগ পান, নায়িকাদের শূন্য থেকে শুরু করতে হয়: সাইয়ামি
ইমরানের ‘আরেকটা নতুন অধ্যায় শুরু’
ইমরানের ‘আরেকটা নতুন অধ্যায় শুরু’