করোনায় আক্রান্ত অমিতাভ রেজা, ডিরেকশন দিলেন বাসা থেকে

বিনোদন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ১৪:১৬ আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১১:৫৩

সবকিছু প্রস্তুত, শুটিং শুরু করবেন; এরমধ্যে রিপোর্ট এলো করোনা পজিটিভ। কিন্তু দমলেন না পরিচালক। এমনকি গোপনও করলেন না তথ্য। বাসায় দরজায় খিল টেনে বিছানা থেকেই দিলেন ডিরেকশন। আর শুটিং চললো সেটে।  

এমনই ঘটনার নজির করলেন পরিচালক অমিতাভ রেজা। নতুন একটি বিজ্ঞাপনের কাজ শুরু করার আগে বিপত্তিটি ঘটে।

অমিতাভ রেজার ভাষ্য, ‌‘আমি কোভিড পজিটিভ। হেয়ার স্পেশালিস্ট এসেছে বিদেশ থেকে। দুর্দান্ত একটা শুটের জন্য আমাদের পুরো টিম  তৈরি। এর মাঝে এই  বিপদ। অসুখ-বিসুখ কখনও কিছু করতে পারেনি আমাকে। তাই নিজ ঘরে থেকে পুরো শুটিং শেষ হলো। কাজটা কিন্তু অসম্ভব যদি না আমার প্রযোজক ও সহকর্মীরা সহযোগিতা করতেন।’

শুটিংস্পটে চলছে কাজ। অমিতাভ যুক্ত হয়েছেন ভিডিওকলে

একটি বিজ্ঞাপনচিত্রের কাজ ছিল এটি। যার মডেল হয়েছেন বিদ্যা সিনহা মিম। জানা যায়, ‘আয়নাবাজি’-খ্যাত এ নির্মাতার শারীরিক অবস্থা এখন ভালো। বাসাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাকছেন। 

অমিতাভ আরও বলেন, ‘বিজ্ঞাপনচিত্র নির্মাণ খুব বিশেষ কিছু না। চাইলে যেকোনও পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া সম্ভব, যদি টিমটা ভালো হয়।’

জানা যায়, শিগগিরই বিজ্ঞাপনটি দেখা যাবে টেলিভিশন চ্যানেলগুলোতে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
প্রতিটি শহরে আব্বাসের একেকজন স্ত্রী!
প্রতিটি শহরে আব্বাসের একেকজন স্ত্রী!
৫ জুন আসছে ‘বোহেমিয়ান ঘোড়া’
৫ জুন আসছে ‘বোহেমিয়ান ঘোড়া’
রিকশাচালকদের জন্য ‘রিকশা গার্ল’- এর বিশেষ প্রদর্শনী  
রিকশাচালকদের জন্য ‘রিকশা গার্ল’- এর বিশেষ প্রদর্শনী  
প্রেক্ষাগৃহে ‘রিকশাগার্ল’, সিনেমা ঘিরে দর্শকের উন্মাদনা  
প্রেক্ষাগৃহে ‘রিকশাগার্ল’, সিনেমা ঘিরে দর্শকের উন্মাদনা  
বিনোদন বিভাগের সর্বশেষ
বক্স অফিসে হতাশ ‘ডিগার’, হাল ছাড়ছেন না টম ক্রুজ
বক্স অফিসে হতাশ ‘ডিগার’, হাল ছাড়ছেন না টম ক্রুজ
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
অন্যের গানে সুর, এবার নিজের কণ্ঠে সজীব
অন্যের গানে সুর, এবার নিজের কণ্ঠে সজীব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব