একসঙ্গে তারা তিন জন

বিনোদন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ১৬:২৩আপডেট : ০২ মার্চ ২০২২, ১৭:৪৯

তারিন জাহান, অপি করিম ও অপু বিশ্বাস—তিন জনই অভিনয়ের মানুষ। আর তাদের পাওয়া গেলো একই মঞ্চে। তবে উদ্দেশ্য আলাদা।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত বছরের মতো এবারও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ও বাঘবাংলা এন্টারটেইনমেন্ট যৌথভাবে ‘অপরাজিতা সম্মাননা-২০২২’ অনুষ্ঠান আয়োজন করেছে। ১ মার্চের এই আয়োজনে এবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন আট নারী।

তাদের মধ্যে একজন হলেন অপি করিম। শুধু পুরস্কারই নয়, এই আয়োজনে ছিল সাংস্কৃতিক পর্বও। যেখানে নাচের মাধ্যমে সম্পৃক্ত থেকেছেন তারিন জাহান ও অপু বিশ্বাস। আর অনুষ্ঠান শেষে এক ফ্রেমে ধরা দিতে ভোলেননি তিন তারকা।

জানা যায়, আয়োজনে তারিন ও অপু নেচেছেন কয়েকটি গানের কোলাজে। আর নৃত্য পরিচালনায় ছিলেন কবিরুল আলম রতন।

অন্যদিকে, দেশের বিভিন্ন অঙ্গনে অবদান রাখা ৮ নারীকে পুরস্কৃত করা হয়। বিনোদন অঙ্গন থেকে এটি পেয়েছেন অপি।

সম্মাননাপ্রাপ্তরা হচ্ছেন, রোকেয়া কবির (মুক্তিযুদ্ধ), নাসরিন জাহান (ভাষা-সাহিত্য), কনকচাঁপা চাকমা (শিল্প-সংস্কৃতি), রুবানা হক (উদ্যোক্তা নারী), অপি করিম (বিনোদন), ডা. তানজিবা রহমান (তথ্য প্রযুক্তি), মিলন চিসিম (তৃণমূলের আলোকিত নারী) ও সালমা খাতুন (খেলা)। 

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের নেতৃত্বে গঠিত জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, সাংবাদিক ও লেখক মুস্তাফিজ শফি ও কবি আলফ্রেড খোকন।

‘নারীর আপন দ্যুতিতে ছাড়িয়ে যাওয়ার গল্প’—এই প্রতিপাদ্য নিয়ে গতকাল (১ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়েছে অনুষ্ঠানটি। আর আয়োজনটি দেখা যাবে আগামী ৮ মার্চ এনটিভি পর্দায়।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস
বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ