চিরকুটের রিকশা পেইন্ট চশমা স্করপিয়নসের চোখে

বিনোদন রিপোর্ট
০৭ মে ২০২২, ১৪:২১আপডেট : ০৭ মে ২০২২, ১৫:৩৩

হেভি মেটালের পুরোধা বলা হয় ব্যান্ড স্করপিয়নসকে। অসংখ্য গানে বিশ্ব সংগীত এখনও মাত করে রেখেছে তারা। সাধারণ শ্রোতা তো বটেই বিশ্বের অনেক দেশের ব্যান্ডের কাছে অনুকরণীয় ও আদর্শ তারা। 

আর সেই গুরুস্থানীয় ব্যান্ডের সঙ্গেই মঞ্চ ভাগ করে নিলো বাংলাদেশি ব্যান্ড চিরকুট। নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ৭ মে বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে অনুষ্ঠিত হয় ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্ট। এর আগে গ্রিন রুমে এক হয়েছিল ব্যান্ড দুটি। অবিস্মরণীয় সে মুহূর্ত আরও অসাধারণ হয়ে ধরা দিলো স্করপিয়নসের আন্তরিকতায়। এমনকি ঢাকা থেকে চিরকুটের নিয়ে যাওয়া বিশেষ চশমাও চোখে তুলে নিলেন স্করপিয়নসের কাণ্ডারি ক্লাউস মাইন।

আর এটি ডিজাইনও মনে দাগ কেটে গেছে তার। বিষয়টি জানিয়েছে চিরকুট নিজেই। 

ব্যান্ডটির সদস্যরা বলেন, ‘‘চশমাটি দেখে অভিভূত ক্লাউস বলে উঠেন, ‘আরেহ এটা আমাদের জন্য? খুব সুন্দর।’’

সঙ্গে সঙ্গেই ক্লাউস এটি চোখে পরে নেন। চিরকুট ব্যান্ডের সুমির সঙ্গে পোজও দেন ক্যামেরার সামনে। মুহূর্তটি অসাধারণ ছিল বলে জানায় চিরকুট। 

সুমি জানান, চশমাটির ফ্রেমের সামনের অংশটি রিকশা পেইন্টে আঁকা। পাশে একদিকে লেখা চিরকুট, অন্যপাশে স্করপিয়নস।

মঞ্চে তখন চিরকুট বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে ৭ মে বাংলাদেশ সময় সকাল ৮টায় আয়োজন করা হয় ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্টটি। যার টাইটেল রাখ হয়, ‘লেট দ্য মিউজিক স্পিক’। অনুষ্ঠানে চিরকুট ২০ মিনিট ও স্করপিয়নস দেড় ঘণ্টার পরিবেশনায় অংশ নেয়।

বাংলাদেশের উদ্যোগে এই প্রথমবারের মতো ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হলো। এর উদ্যোক্তা আইসিটি মন্ত্রণালয়। উদ্দেশ্য, ১৯৭১ সালের ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর স্মৃতি রোমন্থন। ৫০ বছর পর একই স্থানে প্রতিধ্বনিত হলো বাংলাদেশের নাম। ম্যাডিসন স্কয়ারের সামনে চিরকুট সদস্যরা

/এম/এমএম/
সম্পর্কিত
‘এর অবসান হতে হবে’: ইরানের বিরুদ্ধে যুদ্ধের নিন্দা নিউইয়র্কের মেয়রের
‘এর অবসান হতে হবে’: ইরানের বিরুদ্ধে যুদ্ধের নিন্দা নিউইয়র্কের মেয়রের
নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর
রিজার্ভ চুরির মামলা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর
নিউ ইয়র্কে উড়োজাহাজ ও ফায়ার ট্রাকের সংঘর্ষ, ২ পাইলট নিহত
নিউ ইয়র্কে উড়োজাহাজ ও ফায়ার ট্রাকের সংঘর্ষ, ২ পাইলট নিহত
যুক্তরাষ্ট্রে শীতকালীন তুষারঝড়: স্কুল বন্ধ, স্থবির জনজীবন
যুক্তরাষ্ট্রে শীতকালীন তুষারঝড়: স্কুল বন্ধ, স্থবির জনজীবন
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন