২৭ বছরের সম্পর্কে ইতি টানলেন মীর!

বিনোদন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ১২:৫৬আপডেট : ০১ জুলাই ২০২২, ১৫:৫১

পশ্চিমবঙ্গের শ্রোতাদের কাছে তিনি সকালম্যান। মীর আফসার আলি মানেই রেডিও মির্চি। দুই দশকেরও বেশি সময় ধরে শহর কলকাতার ঘুম ভাঙতো মীরের কণ্ঠে। কিন্তু শুক্রবার (১ জুলাই) এক দুঃসংবাদ দিলেন সঞ্চালক-অভিনেতা। এবার থেকে রেডিও মির্চিতে আর তার কণ্ঠ শোনা যাবে না। মির্চি ছেড়ে দিলেন মীর!

২৭ বছরের সম্পর্ক এই রেডিওর সঙ্গে। অতঃপর বিদায়বেলায় কষ্ট যে হবে, তা বলাই বাহুল্য। এই রেডিও চ্যানেলে তিনি যোগ দিয়েছিলেন ১৯৯৪ সালের ৬ আগস্ট। সেই থেকে মীরের সুপ্রভাত বলার ভঙ্গিতেই ঘুম ভাঙতো শহর কলকাতার।

শুক্রবার (১ জুলাই) আকাশবাণীর রেডিও স্টেশনে বসা তার প্রথম দিনের ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায়। সেখানেই তার আক্ষেপ, ‘কষ্ট হচ্ছে।’ শ্রোতাদেরও ধন্যবাদ জানিয়েছেন এত বছর তাকে শোনার জন্য। তবে পাশাপাশি মীর সাফ জানিয়ে দেন, ‘মির্চি ছেড়েছি। রেডিও নয়।’

২৭ বছরের সম্পর্কে ইতি টানলেন মীর! তাহলে কি এবার নতুন কোনও রেডিও স্টেশনে শোনা যাবে মীরের কণ্ঠ? নাকি নিজেই শুরু করবেন নয়া স্টেশন? প্রশ্নের উত্তর এখনও অধরা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
চঞ্চলের সাক্ষাৎ পেয়ে স্বপ্নপূরণ, এবার সাকিবের অপেক্ষায় মীর
চঞ্চলের সাক্ষাৎ পেয়ে স্বপ্নপূরণ, এবার সাকিবের অপেক্ষায় মীর
হোটেলের বিছানায় মীরের ‘অশ্লীল’ নাচ-গান, চলছে বিতর্ক (ভিডিও)
হোটেলের বিছানায় মীরের ‘অশ্লীল’ নাচ-গান, চলছে বিতর্ক (ভিডিও)
গদিচ্যুত ইমরান খানকে আইপিএলে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব মীরের!
গদিচ্যুত ইমরান খানকে আইপিএলে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব মীরের!
কক্সবাজারে এসে যা করলেন মীর
কক্সবাজারে এসে যা করলেন মীর
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?