দুই মাসে দু’বার বিয়ে, অনুষ্ঠানে এলো অ্যাম্বুলেন্সও

বিনোদন ডেস্ক
২২ আগস্ট ২০২২, ১২:১৩ আপডেট : ২২ আগস্ট ২০২২, ১২:১৩

সিনেমাপ্রেমীদের জন্য বিয়ে আর সুখবরের মৌসুম চলছে। বলিউড-হলিউডের তারকারা মেতে উঠেছেন এ আয়োজনে। 

গত জুলাইয়ে দীর্ঘ ২০ বছরের পুরনো চেনাজানা সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে দেন হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। ১৬ তারিখে লাস ভেগাসের একটি চ্যাপেলে বিয়ের শপথ নেন তারা। এর এক মাস না পেরুতেই আবারও বিয়ে করলেন তারা। তবে এবার হলো পারিবারিকভাবে বিয়ে। যেখানে দু’পক্ষের আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবরা উপস্থিত। কিন্তু তারই মাঝে আমন্ত্রিত অতিথিদের মধ্যে একজন অসুস্থও হয়ে পড়েন। এবং বিয়েবাড়ি থেকে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় অ্যাম্বুলেন্সে।

ঠিক কী কারণে হাসপাতালে নিয়ে যেতে হলো, তা এখনও জানা যায়নি। অতিথির পরিচয়ও গোপন রাখা হয়েছে। তবে জানা গেছে, দ্বিতীয় কোনও অতিথিও অসুস্থ হয়ে পড়েন বিয়েতে। তাকেও নিয়ে যেতে হয় হাসপাতালে। বিয়ের ফটোশুট

বেন এবং জেনিফারের প্রেমকাহিনি অনেকটা হলিউডের রোমান্টিক ছবির মতোই। ২০০১ সালে তাদের প্রথম আলাপ ‘গিগলি’ ছবির সেট-এ। গড়ে ওঠে গভীর সম্পর্ক। বেশ কয়েকবারই হয়েছে মতবিরোধ। করেছেন বিচ্ছেদও। আবার হয়েছে সম্পর্কের নানা আয়োজন সম্পন্নও। ২০০২ সালে আংটিবদল করেছিলেন জেনিফার ও বেন। কিন্তু এর এক বছর পরেই নিজেদের সম্পর্কে ইতি টানেন দুই তারকা। এনগেজমেন্ট ভাঙার পর দুজনেই সম্পর্কে জড়ান অন্য অন্য ব্যক্তির সঙ্গে। বিয়ে করেন এবং তাদের সন্তানও রয়েছে। এরপরই গত এপ্রিলে ফের একে অপরের সঙ্গে আংটিবদল করেন। ৫২ বছরের জেনিফার ও ৪৯ বছরের বেনের পুরনো প্রেমই ফিরে আসে নতুন রূপে। 

সূত্র: হলিউড লাইফ

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
বিতর্কের পর সাহসী লুকে ফারিয়া
বিতর্কের পর সাহসী লুকে ফারিয়া
বাবার আপত্তিতে শ্রুতি হাসান কী করেন
বাবার আপত্তিতে শ্রুতি হাসান কী করেন
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
মোদিবিরোধী পোস্ট, ইমরান খানকে ১৫ লাখ রুপির প্রস্তাব!
মোদিবিরোধী পোস্ট, ইমরান খানকে ১৫ লাখ রুপির প্রস্তাব!