বনবাসে যাবেন শ্রীলেখা!

বিনোদন ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৫

টলিউডের গুণী অভিনেত্রী শ্রীলেখা মিত্র ঠোঁটকাটা স্বভাবের মানুষ। যখন যেটা মনে হয়, অকপটে বলে দেন। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়েন না তিনি। খোলামেলা মন্তব্য কিংবা পোশাকের ইস্যুতে প্রায়শই তাকে বিতর্কে পড়ে সমালোচনা সহ্য করতে হয়।

তবে আগামী দিনে আর বিতর্ক চান না। এজন্য শ্রীলেখা ভাবছেন, বনবাসে চলে যাবেন! সাম্প্রতিক একটি বিতর্কের জবাবে সোশ্যাল অ্যাকাউন্টে এমনটাই বললেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমি জীবনে আর বিতর্ক চাই না, যথেষ্ট বয়স হয়েছে। ভাবছি এবার বনবাসে যাবো।’

দিন কয়েক আগে জন্মদিন উপলক্ষে পার্টি দেন শ্রীলেখা। পার্টিতে আমন্ত্রিতদের নিয়ে মদ পান করেন অভিনেত্রী। সেই পার্টির ভিডিও দেখেই নেটিজেনরা কটাক্ষ করেন, সমালোচনার তীরে বিদ্ধ করেন তাকে। বিতর্কে হতাশ হয়েই মুখ খুলেছেন অভিনেত্রী।

শ্রীলেখা বললেন, ‘কী পোস্ট করলাম, কী জামাকাপড় পরলাম, কী খেলাম, কী পান করলাম, কার সাথে ছবি দিলাম- তা আমার ব্যাপার। আমার ফেসবুক ওয়াল, আমার যা ইচ্ছা তাই করব। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভুলেও প্লিজ তা দেখবেন না। স্বামী-স্ত্রী নিয়ে সুখে-অসুখে থাকুন। আমাকে আমার মতো থাকতে দিন।’

শ্রীলেখা মিত্রের স্ট্যাটাস সবশেষে নেটিজেনদের কাছ থেকে নিস্তার চেয়ে সবাইকে আনন্দে জীবন কাটানোর আহ্বান জানান শ্রীলেখা।

সর্বশেষ ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমায় দেখা গেছে শ্রীলেখা মিত্রকে। এই সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি একাধিক উৎসবে পুরস্কার পেয়েছেন। বর্তমানে অবশ্য তার হাতে সিনেমার তেমন কোনও কাজ নেই। তাই নিজেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
‘পুষ্পা ২’-এ নারীর বেশ, কেন এমন ঝুঁকি নিয়েছিলেন আল্লু অর্জুন
‘পুষ্পা ২’-এ নারীর বেশ, কেন এমন ঝুঁকি নিয়েছিলেন আল্লু অর্জুন
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
সমালোচনার মুখে আইয়ুব বাচ্চুর ২০ গানের প্রকল্প ‘উত্তরাধিকার’ স্থগিত
সমালোচনার মুখে আইয়ুব বাচ্চুর ২০ গানের প্রকল্প ‘উত্তরাধিকার’ স্থগিত
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা