ফারুকী পেলেন সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড

বিনোদন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৩

সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড দেয়া হলো ঢাকাই নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। সিনেমায় বিশেষ অবদানের জন্য শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৩তম আসরে ডেকে এই সম্মাননা দেয়া হয়েছে নির্মাতাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকী নিজেই খবরটি জানিয়েছেন।

লিখেছেন, ‘শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালকে ধন্যবাদ আমাকে এবছরের সাউথ এশিয়ান ফিল্ম পুরস্কার দেয়ার জন্য। জেনে ভালো লাগছে যে অতীতে এই পুরস্কার আমার পছন্দের মানুষরা অর্জন করেছিলেন। সম্মানিত বোধ করছি। মনে হয় আমার যাত্রা কেবল শুরু হয়েছে এবং আরও অনেক দূর যেতে হবে।’

২২ সেপ্টেম্বর পর্দা উঠেছে শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের। এবারের উৎসবে স্বাধীন ধারার নির্বাচিত ৮০টি সিনেমা, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি দেখানো হবে। শিকাগোর ডাউন টাউনের ‘কলাম্বিয়া ফিল্ম রো’ ও ‘ডিপল ইউনিভার্সিটি’স স্কুল অব সিনেমাটিক আর্টস’-এ দেখানো হবে ছবিগুলো।

উৎসবের ওপেনিং নাইটে দেখানো হয়েছে অনুরুদ্ধ রায় চৌধুরীর ‘লস্ট’ ছবিটি। উৎসবের পর্দা নামবে ২৫ সেপ্টেম্বর। শেষ দিন জানানো হবে সেরা ফিচার, সেরা শর্ট ও সেরা ডকুমেন্টারির নাম।

মোস্তফা সরয়ার ফারুকীর দুটি আলোচিত ছবি মুক্তির অপেক্ষায় আছে। এরমধ্যে একটি ‘শনিবার বিকেল’ অন্যটি ‘নো ল্যান্ডস ম্যান’।

/এমএম/
সম্পর্কিত
কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী  কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প