সত্য ঘটনার ছায়া অবলম্বনে গানচিত্র

বিনোদন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২২, ০০:০৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০০:০৯

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আসছে সাইফ শুভর নতুন গানচিত্র ‘প্রেম বিরহ’। এটি প্রেম-বিচ্ছেদ ঘরানার মর্ডান ফোক গান। 

শুভ জানান, গান ও ভিডিও দুটোই নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে।

গানটির কথা লিখেছেন নবীন আহমেদ এবং সুর-সংগীতায়োজন করেছেন রাজন সাহা। মডেল মৌমিতা ও শান্তকে নিয়ে গানটির ভিডিও বানিয়েছেন সাইফ শুভ নিজেই।

সাইফ শুভ বলেন, ‘শিল্পী হিসেবে উৎসবকে রাঙাতে দর্শক-শ্রোতাদের গান ছাড়া দেবার মতো বড় কোনও উপহার আমার কাছে নেই। তাই এটি আমার দর্শক শ্রোতাদের জন্য শারদীয় শুভেচ্ছা স্বরূপ উপহার বলতে পারেন। তারচেয়ে বড় বিষয়, এই গানটির কথা ও ভিডিও সৃষ্টি হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। যা শ্রোতা-দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’

গানচিত্রটি অন্তর্জালে উন্মুক্ত হচ্ছে ৩ অক্টোবর, স্টুডিও জয়ার সকল ডিজিটাল প্ল্যাটফর্মে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প