বয়াতির ভরসায় ‘নয়া মানুষ’ মৌসুমী!

বিনোদন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২২, ১৩:৪৭ আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৩:৫৭

তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি হাত দিয়েছেন তার প্রথম সিনেমা নির্মাণে। নাম দিয়েছেন ‘নয়া মানুষ’। চরের মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক উঠে আসবে এর গল্পে। গত ১৩ অক্টোবর থেকে চাঁদপুরের কানুদির চরে চলছে সিনেমাটির শুটিং।

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য সাজিয়েছেন মাসুম রেজা। এতে অভিনয় করছেন মৌসুমী হামিদ, আশিষ খন্দকার, বদরুদ্দোজা, সরণ সাহা, সানজানা, শিখা কর্মকার, নাজমুল হোসেন, পারভিন পারু ও শিশু শিল্পী উষশী।

‘নয়া মানুষ’-এ সুজলা চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। তবে চরিত্রে প্রবেশের জন্য অনেকাংশে নির্ভর করতে হচ্ছে নির্মাতার ওপর। কারণ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এই সিনেমাটির অফার আমার কাছে একেবারেই হুট করে আসে। তারপর প্রস্তুতি নেয়ার জন্য খুব বেশি সময় পাইনি। আমি সাধারণত সিনেমার শুটিংয়ের আগে কিছুদিন সময় নিই, চরিত্রটা নিজের মধ্যে লালন করি। তারপর শুটিংয়ে যাই। কিন্তু এবার সেই সুযোগ হয়নি না। তাই নির্মাতার সহযোগিতাই এখন ভরসা।’

‘নয়া মানুষ’-এর দৃশ্য নির্মাতা জানালেন, নদীর ভাঙা-গড়ার কারণে চর জাগে, চর ডোবে। একইসঙ্গে ভাসমান মানুষের ঠিকানাও বদলায়। সোহেল রানা বয়াতির ভাষ্য, ‘ভাসতে ভাসতে মানুষ এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে তাদের কীরকম সংকট বা সমস্যার সৃষ্টি হয়, সেটা নিয়েই গল্প। এটার মধ্যে প্রেম, প্রকৃতি, ভালোবাসা ও জীবনদর্শনের বিষয়ও থাকছে।’

টানা চিত্রায়নে শেষ হবে ‘নয়া মানুষ’-এর শুটিং। আগামী ২৯ অক্টোবর নাগাদ শুটিং সেরে তারা ফিরবেন ঢাকায়। এরপর এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তি পাবে।

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?