সৌদি সরকারকে যে বার্তা দিলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ১৭:২৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১২:০০

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘ডানকি’। যেটি নির্মাণ করছেন হিন্দি সিনেমার শতভাগ সফল পরিচালক রাজকুমার হিরানি। ছবিটির গল্প অভিবাসন সংকট ঘিরে। তাই ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হচ্ছে।

সম্প্রতি আরব বিশ্বের প্রভাবশালী দেশ সৌদি আরবে শুটিং করেছেন শাহরুখ খান ও তার ‘ডানকি’ টিম। চুপিসারে শুটিং সেরে দেখা দিলেন কিং খান। একটি ভিডিও বার্তায় নিজের টিমের পাশাপাশি ধন্যবাদ জানালেন সৌদি সরকারকেও।

সৌদির মরু এলাকায় একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে শাহরুখ খান বললেন, “ডানকি’র সৌদি অংশের শুটিং শিডিউল সম্পন্ন হয়েছে, এর চেয়ে তৃপ্তির কিছু হতে পারে না। এজন্য আমি রাজু স্যারসহ ছবির শিল্পী-কুশলী সবাইকে ধন্যবাদ জানাই।’

সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহরুখ। বলেন, ‘অসাধারণ এই লোকেশন, ব্যবস্থাপনা এবং উষ্ণ অভ্যর্থনার জন্য সৌদির সংস্কৃতি মন্ত্রণালয়কে বিশেষ ধন্যবাদ।’ সেই সঙ্গে আরবিতেও ধন্যবাদ জানান অভিনেতা। এজন্য তিনি ‘শুকরান’ ও ‘বারাকাল্লাহু ফিক’ আরবি শব্দগুলো উচ্চারণ করেছেন।

এছাড়া সৌদি আরবের ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’র জন্যও শুভকামনা জানান কিং অব রোম্যান্স। উৎসবটি বৃহস্পতিবার (১ ডিসেম্বর) শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেলো, ‘ডানকি’ প্রথম সিনেমা, যেটার শুটিং সৌদি আরবে হয়েছে। এই ছবিতে শাহরুখের সঙ্গে তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিদের দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

শাহরুখের ভিডিও বার্তা:

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
ইয়েমেনে হুথি ও সৌদিপন্থি সরকারের পাল্টাপাল্টি হামলায় পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা
ইয়েমেনে হুথি ও সৌদিপন্থি সরকারের পাল্টাপাল্টি হামলায় পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা
শাহরুখের মান্নাতে জোড়া সাপ, একটির খোঁজ নেই! 
শাহরুখের মান্নাতে জোড়া সাপ, একটির খোঁজ নেই! 
মরুভূমির বুকে প্রাচীন সভ্যতার শহর, ঘুরে আসুন সৌদির আলউলা
মরুভূমির বুকে প্রাচীন সভ্যতার শহর, ঘুরে আসুন সৌদির আলউলা
বিনোদন বিভাগের সর্বশেষ
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়