মেলায় নায়িকার ১০০ কবিতা

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৪

অভিষেকের আগেই নায়িকা পরিচিতি পাওয়া তরুণী জাহারা মিতু। ২০১৯ সাল থেকেই সিনেমায় কাজ করছেন। তবে বড় পর্দায় তার অভিষেক হয়েছে মাস দুয়েক আগে, ১৬ ডিসেম্বর। কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমার মাধ্যমে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

নামের সঙ্গে নায়িকা পদবির সিলমোহর পড়ার দু’মাস পর নতুন পরিচয়ে হাজির জাহারা মিতু। এবার তিনি কবি। অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমিকার নাম কবিতা’।

খবরটি বাংলা ট্রিবিউনকে দিয়েছেন মিতু নিজেই। জানালেন কবিতার সঙ্গে তার আজন্ম ভালোবাসা ও আবেগের কথা। মিতু বলেন, ‘কবিতা হলো প্রেম, বিচ্ছেদ, ভালো লাগা, দূরে থাকা; এক কথায় কবিতা মানুষের অনুভূতি। জীবনে আসা বিভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন অনুভূতিই হলো কবিতার বিষয়বস্তু। আর আমার কাছে কবিতা হলো জীবনের প্রতিটি মুহূর্ত। যে মুহূর্তে আমি বেঁচে এসেছি, এখন বাঁচছি, ভবিষ্যৎে বাঁচতে চাই।’

জাহারা মিতু লেখক পরিচয়ে সামনে আসতে কিছুটা ভয়ই পাচ্ছেন মিতু। তার ভাষ্য, ‘লেখক অনেক বড় শব্দ। এজন্য ভয়ে আছি। পাঠকরা কীভাবে নেয়! কারণ, কেউ খারাপ বললে কষ্ট পাবো ভীষণ।’

মিতু জানান, তার কাব্যগ্রন্থটি প্রকাশ করছে দেশ পাবলিকেশনস। এর প্রচ্ছদ এঁকেছেন মিনতি রায়। বইটির দাম ৪০০ টাকা। প্রকাশনীর ৪১৭, ৪১৮ ও ৪১৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

মিতুর কাব্যগ্রন্থের প্রচ্ছদ এই বইতে ১১২টি পৃষ্ঠা রয়েছে এবং তাতে জায়গা করে নিয়েছে ১০০টি কবিতা। এগুলো বিভিন্ন সময়ে রচনা করেছেন মিতু।

/এমএম/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
অসন্তোষ ও ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে শেষ হচ্ছে বইমেলা
অসন্তোষ ও ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে শেষ হচ্ছে বইমেলা
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে