বঙ্গবন্ধুর জন্মদিনে বিটিভির দিনব্যাপী আয়োজন

বিনোদন রিপোর্ট
১৫ মার্চ ২০২৩, ১৭:১৬আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৭:১৬

যার বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীন ভূখণ্ড পেয়েছে এ দেশের মানুষ। শোষণের নাগপাশ ছিন্ন করে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছে নতুন একটি দেশ- বাংলাদেশ। তিনি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগামী ১৭ মার্চ বিশ্বনন্দিত এই নেতার জন্মদিন।

১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম হয় তার। বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয়ভাবে ‘শিশু দিবস’ হিসেবে পালন করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

শিশুতোষ অনুষ্ঠান বিশেষ দিনটিকে ঘিরে বিভিন্ন আয়োজন থাকছে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। স্বাভাবিক অনুষ্ঠানসূচিতে পরিবর্তন এনে নতুন কিছু অনুষ্ঠান সংযোজন করা হয়েছে। এমনটাই জানালেন রাষ্ট্রীয় এই গণমাধ্যমটির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিটিভির অনুষ্ঠানসূচিতে বিশেষ কয়েকটি অনুষ্ঠান যুক্ত করা হয়েছে। রয়েছে শিশুতোষ বিশেষ আলেখ্যানুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, প্রামাণ্যানুষ্ঠান ও আলোচনানুষ্ঠান ইত্যাদি। এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো। আশা করছি আয়োজনগুলো দর্শকেরও ভালো লাগবে।’ কবিতাপাঠ অনুষ্ঠান

/কেআই/
সম্পর্কিত
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
আলিফ লায়লা থেকে টিপু সুলতান, বিটিভির সেই দিনগুলো
আলিফ লায়লা থেকে টিপু সুলতান, বিটিভির সেই দিনগুলো
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
বিনোদন বিভাগের সর্বশেষ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান