মৌসুমীর শেষ ইচ্ছা: আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়

বিনোদন ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ১৪:৪৯ আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৭:২৮

ঢাকাই সিনেমার সফলতম নায়িকা মৌসুমী। তিন দশকের বর্ণিল ক্যারিয়ার তার। অভিনয় করেছেন সমসাময়িক প্রায় সব নায়কের সঙ্গেই। দেশজুড়ে তার কতখানি পরিচিতি রয়েছে, তা নতুন করে বলা নিষ্প্রয়োজন। তবে এখন সিনেমায় সেভাবে পাওয়া যায় না তাকে। 

পরিবার ও ব্যক্তিজীবন নিয়েই ব্যস্ত মৌসুমী। এই সময়টাতে তার মনে জায়গা করে নিয়েছে মৃত্যুচিন্তাও। সাজিয়ে রেখেছেন শেষ জীবনের ইচ্ছে ও পরিকল্পনা। জানালেন, মৃত্যুর আগে তিনি হজ করতে চান। এজন্য ভক্তদের কাছে দোয়াও চেয়েছেন।

সম্প্রতি অভিনেতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি হয়ে মৌসুমী তার জীবনের শেষ কিছু ইচ্ছে ও ভাবনার কথা জানিয়েছেন। বলেছেন, ‘আমি যদি মরে যাই, আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দেবেন আমাকে। আমার কয়েকটি ইচ্ছে আছে। আমি মারা যাবার পর, আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। অবশ্যই খুব গোপনে যেন কবর দেওয়া হয়। জানাজা হবে, কিন্তু আমি চাই না কেউ আমাকে আর দেখুক। আর মারা যাওয়ার আগে বড় হজ করার ইচ্ছে রয়েছে। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমার নিজের চেষ্টা তো রয়েছেই, সবার দোয়াও কাজে লাগে।’

মৌসুমীর অনুরোধ, মৃত্যুর পর তার ছবিগুলো যেন সবার মুঠোফোন থেকে মুছে দেওয়া হয়। এমনকি টিভি চ্যানেলেও যেন ‘ধুমধাড়াক্কা’ কোনও ছবি দেখানো না হয়। প্রিয়দর্শিনীর ভাষ্য, ‘আমি মারা যাওয়ার পর টিভিতে ধুমধাড়াক্কা ছবি বা জনগণ-দর্শকের কাছে আমার অনেক ছবি রয়ে গেছে, সেগুলো আপনারা যার যার মোবাইল থেকে ডিলিট করে দেবেন। ছবি যদি সংরক্ষণ করতে হয়, তাহলে অবশ্যই মৌসুমী আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ছবি থাকলে সেখানে সংরক্ষণের জন্য জমা দিয়ে দেবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনও কাজ মনে হয় যে আর্কাইভে রাখলে ভালো হবে, গবেষণার জন্য প্রয়োজন আছে, তাহলে সে উদ্দেশ্যেই ছবিগুলো সংরক্ষিত হবে। অবশ্যই বাছাইকৃত ছবিগুলো আর্কাইভে রাখা হবে, ভালো উদ্দেশ্যে। এছাড়া অন্য সব ছবি ডিলিট করে দিলে ভালো হয়।’

সবশেষে ভক্তদের কাছে আরও একটি অনুরোধ জানান মৌসুমী। তার যে দাতব্য প্রতিষ্ঠান রয়েছে, সেটির কাজ যেন ভক্তরা সচল রাখেন। 

শোবিজের ঝলমলে জীবন ছেড়ে অনেকেই আড়াল জীবন বেছে নেন। ওপার বাংলার সুচিত্রা সেন থেকে ঢালিউডের শাবানা, এই তালিকায় অনেকেই আছেন। ভবিষ্যতে হয়তো তাদের নামের পাশে মৌসুমীর নামও লিপিবদ্ধ হবে।

প্রসঙ্গত, মৌসুমীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গেলো বছরের ১১ নভেম্বরে। ওই দিন তার অভিনীত দুটি ছবি একসঙ্গে মুক্তি পেয়েছিল। এগুলো হলো ‘ভাঙন’ ও ‘দেশান্তর’। বর্তমানে মৌসুমীর অভিনয়ে ‘সোনার চর’ নামের একটি ছবি নির্মাণাধীন রয়েছে। যেখানে তার সঙ্গে আছেন জায়েদ খান ও ওমর সানী। ‘সোনার চর’ ছবিতে মৌসুমীর দুই নায়ক জায়েদ খান ও ওমর সানী

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
জোরালো শুরুর পর কেন থমকে গেলো মৌসুমি বায়ু
জোরালো শুরুর পর কেন থমকে গেলো মৌসুমি বায়ু
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা