জাপানে থেকে মস্কোর ডাক পেলেন জয়া

বিনোদন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৩, ০০:০৫ আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৪:১৪

এই মুহূর্তে চেরি ফুলের দেশ জাপানে অবস্থান করছেন অভিনেত্রী জয়া আহসান। গত কিছু দিন ধরে সেখানকার বিভিন্ন শহর চষে বেড়াচ্ছেন অভিনয়ের দেবী। নাতিশীতোষ্ণ আবহাওয়ায় উপভোগ করছেন চেরি ফুলের সৌন্দর্য, জানার চেষ্টা করছেন নগর, মানুষ ও জীবনের গল্প। এমন উপভোগ্য ভ্রমণের মাঝেই ফুরফুরে করে দেয়ার মতো খবর এলো জয়া বরাবর। তার অভিনীত ছবি নির্বাচিত হয়েছে বিখ্যাত ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ।

আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এ উৎসবের ৪৫তম আসর। চলবে ২৭ এপ্রিল অব্দি। এর মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে জয়ার ‘পেয়ারার সুবাস’ ছবিটি। যেটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা নুরুল আলম আতিক।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন উৎসবের এ আসরের অন্যতম বিচারক যুবরাজ শামীম। তার নির্মিত ‘আদিম’ ছবিটি গত বছর মস্কো উৎসবে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’সহ ‘নেটপ্যাক সম্মাননা’ অর্জন করে। সেই সুবাদে এ বছর তিনি উৎসবের বিচারকের আসনে।

এদিকে উৎসবের ফেসবুক পেজে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়া ছবিগুলোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে জ্বলজ্বল করছে ‘পেয়ারার সুবাস’র নাম। ইংরেজিতে এর নাম ‘দ্য সেন্ট অব সিন’।

‘পেয়ারার সুবাস’র দৃশ্যে জয়া আহসান এবারের উৎসবে প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৫টি দেশের ১২টি সিনেমা। এতে বাংলাদেশ ছাড়াও থাকছে রাশিয়া, ফ্রান্স, চীন, আর্জেন্টিনা, সার্বিয়া, ব্রাজিল, বলিভিয়া, উরুগুয়ে, মেক্সিকো, কানাডা, জাপান প্রভৃতি দেশের ছবি।

উল্লেখ্য, ‘পেয়ারার সুবাস’র বয়স প্রায় বছর সাতেক। ২০১৬ সালের দিকে এর কাজ শুরু হয়েছিল। তবে নানা জটিলতায় পিছিয়েছে, দীর্ঘ হয়েছে কাজের সময়। ছবিটিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু প্রমুখ।

/কেআই/
সম্পর্কিত
স্নিগ্ধ ও পরিমিত লুকে জয়া আহসান
স্নিগ্ধ ও পরিমিত লুকে জয়া আহসান
সাধারণ শাড়িতেও ফ্যাশনেবল লুক পেতে সাজে রাখুন ৫ নতুন কৌশল
সাধারণ শাড়িতেও ফ্যাশনেবল লুক পেতে সাজে রাখুন ৫ নতুন কৌশল
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
বিনোদন বিভাগের সর্বশেষ
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?