ফারহানকে চেনা দায়!

বিনোদন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৩, ১৪:৪৪আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৪:৪৪

তরুণ নাট্য অভিনেতা মুশফিক আর ফারহান। নানান চরিত্রে নিজেকে উপস্থাপনার চেষ্টা জারি রেখেছেন বহু দিন ধরে। কখনও সুইপার, কখনও লেগুনা চালক আবার কখনও পোস্টম্যানের ভূমিকায় অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন।

সেই ধারাবাহিকতায় এবার ফারহান ধারণ করলেন প্রতিবন্ধী তরুণের চরিত্র। নাটকের নাম ‘আক্ষেপ’। নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্নাহ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নাটকটির ফার্স্টলুক। যেখানে এক পলকে ফারহানকে চেনা মুশকিল বটে! কারণ চরিত্রের প্রয়োজনে নিজেকের চেহা-সাজসজ্জায় আমূল পরিবর্তন এনেছেন তিনি।

ফারহানকে এমন রূপে দেখে অবাক হচ্ছেন তার ভক্ত-দর্শকরা। বাহবা দিয়ে পুরো নাটকটি দেখার আগ্রহ প্রকাশ করতেও ভুলছেন না তারা।

সামিরা খান মাহি, ফজলুর রহমান বাবু ও মুশফিক আর ফারহান নাটকটি নিয়ে নির্মাতা বান্নাহ বলেন, ‘এই গল্পটা নিয়ে ৪ বছর ধরেই কাজ করবো করবো ভাবছিলাম। অবশেষে গল্পটা যখন ফারহানের সঙ্গে শেয়ার করলাম, তখন সে আমাকে পরামর্শ দিলো যেন ঈদের জন্য করি। এরপর প্ল্যানমাফিক শুটিংয়ে নামি। মানিকগঞ্জের পদ্মার চরে শুটিং করেছি। প্রচণ্ড গরমের মধ্যে কাজটি করা সত্যিই খুব কঠিন ছিল।’

‘আক্ষেপ’-এর গল্পটা এগিয়েছে এক প্রতিবন্ধী তরুণ ও তার বাবাকে ঘিরে। এতে ফারহান ছাড়াও আছেন সামিরা খান মাহি, ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরীর, শোয়েব মনির, শাহীন মৃধা, রাশেদ ইমরান, মামুন সহ আরও অনেকে। এটি প্রযোজনা করেছে জি সিরিজ। প্রতিষ্ঠানটির ঈদ আয়োজনের অংশ হিসেবে তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।

ফার্স্টলুক: 

/কেআই/
সম্পর্কিত
মাহি যখন চিত্রনায়িকা তিতলি মির্জা!
মাহি যখন চিত্রনায়িকা তিতলি মির্জা!
রাশিয়ার কাজান উৎসবে বাংলাদেশের ‘মাস্তুল’
রাশিয়ার কাজান উৎসবে বাংলাদেশের ‘মাস্তুল’
‘আলো আসবেই’ কাণ্ড: ‘গ্রুপে আমি কখনও প্রবেশ করিনি’
‘আলো আসবেই’ কাণ্ড: ‘গ্রুপে আমি কখনও প্রবেশ করিনি’
ফেনী থেকে ফিরে কুমিল্লার পথে...
ফেনী থেকে ফিরে কুমিল্লার পথে...
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর