চেনা ছকে শাকিব: কেউ মুগ্ধ, কেউ বিরক্ত!

বিনোদন রিপোর্ট
১৭ জুন ২০২৩, ২০:৪৫আপডেট : ১৮ জুন ২০২৩, ১২:৪৫

ছবিটি নিয়ে দর্শকের প্রত্যাশার পারদ উঁচুতে। কারণ এর নায়ক শাকিব খান। আবার নির্মাণে আছেন হিমেল আশরাফের মতো মেধাবী তরুণ। যদিও স্বল্প সময়ে ছবির কাজ সারতে হাঁসফাঁস অবস্থা সংশ্লিষ্টদের। তবে চেষ্টার খামতি রাখছেন না বলেই তাদের দাবি।

ছবিটির নাম ‘প্রিয়তমা’। আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে উঠবে এটি। যদিও ছবির কাজ শেষ হয়নি এখনও। তবে এর মধ্যেই প্রকাশ করা হলো ফার্স্ট লুক টিজার। যেখানে একক আধিপত্যে দেখা দিলেন শাকিব খান।

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় উন্মুক্ত করা হয় ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক। এতে শাকিবকে চেনা ছকে, স্টাইলিশ রূপে হাজির করা হয়েছে। লম্বা চুল, চোখে সানগ্লাস, মুখে কাপড়, পরনে টি-শার্টের সঙ্গে জিনস জ্যাকেট। স্লো-মোশনে হাঁটতে হাঁটতে দিয়েছেন এক্সপ্রেশন। আর শেষাংশে একটি চাকু ছুঁড়ে মেরেছেন আক্রমণের ভঙ্গিতে।

৩০ সেকেন্ডের ফার্স্ট লুকে মোটের ওপর এটুকু দেখানো হয়েছে। যেটা দেখে শাকিব ভক্তরা মুগ্ধ, আন্দোলিত। প্রিয় নায়ককে তারা প্রশংসায় ভাসাচ্ছেন। সেই সঙ্গে পুরো সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করছেন জোরালোভাবে। আশরাফুল ইসলাম ইমন নামের একজন মন্তব্য করেছেন, ‘এটার অপেক্ষায় ছিলাম সারাদিন। আগুন হয়েছে বস!’; মোহাম্মদ নাসির নামে আরেক ভক্তের মন্তব্য, ‘অতুলনীয়। মনে হচ্ছে বলিউডের কোনও সিনেমার ফার্স্ট লুক’।

‘প্রিয়তমা’র ফার্স্ট লুকে শাকিব খান অন্যদিকে কিছু দর্শক অসন্তুষ্টি প্রকাশ করেছেন ‘প্রিয়তমা’র প্রথম ঝলক দেখে। চেনা মাসালা ছবির ঢঙে সাজানো এই ঝলকে যেন বিরক্তই হয়েছেন তারা। কেউ কেউ আবার বলিউড সুপারস্টার সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’র নকল বলেও কটাক্ষ করছেন।

তবে নিজের ছবি নিয়ে শতভাগ আশাবাদী নির্মাতা হিমেল আশরাফ। আত্মবিশ্বাসের সুরে বললেন, ‘আমার কাছে মনে হয়, যে নির্মাতা শাকিব খান, গল্প, বিনোদন, চিত্রায়ন, কালার, লোকেশন, অভিনয় সব মিশিয়ে দিতে পারবেন, তিনিই জিতে যাবেন। কারণ শাকিব খান অন্য লেভেলের স্টার। প্রথম তিন দিন শাকিব ভাইয়ের নামে যে দর্শক আসবে, এই দর্শকগুলো পুনরায় হলে আসবে এবং তাদের মুখে মুখে এই ছবি ব্যাপক পরিসরে ছড়িয়ে যাবে।’

উল্লেখ্য, ‘প্রিয়তমা’য় শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। ছবির গল্প লিখেছেন ফারুক হোসেন। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য সাজিয়েছেন হিমেল আশরাফ। ছবিটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।

/কেআই/
সম্পর্কিত
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’
জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’
শিকারি’র এক দশক: সাফল্য, বিতর্ক আর উত্থানের গল্পে শাকিব
শিকারি’র এক দশক: সাফল্য, বিতর্ক আর উত্থানের গল্পে শাকিব
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
বিনোদন বিভাগের সর্বশেষ
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ