ট্রেনে ঘুমিয়ে পড়ার গল্প

বিনোদন রিপোর্ট
২৩ জুন ২০২৩, ১৩:২৭আপডেট : ২৩ জুন ২০২৩, ১৩:২৭

বরাবরই ট্রেনের যাতায়াত করেন মানিক হোসেন। যথারীতি আজও ঢাকায় ব্যবসার কাজ শেষ করে জয়দেবপুর ফেরত যাওয়ার ট্রেনে উঠেছেন। একই বগিতে উঠেছেন আরিফের স্ত্রী সাদিয়া। তারও গন্তব্য ঢাকা টু জয়দেবপুর। নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়লো। পাশাপাশি সিট পেলেন দুই অপরিচিত মানিক ও সাদিয়া। একটা সময় তন্দ্রাচ্ছন্ন হন সাদিয়া। মাথা হেলে পড়ে মানিকের কাঁধে! কেউ একজন সেই ছবিটি তুলে ছেড়ে দেয় ফেসবুকে।

ঠিক এখান থেকেই শুরু হয় ‘হায়রে প্রেম’ নাটকের মূল গল্প। যে গল্পে প্রেমের চেয়ে উঠে আসে মানিক ও সাদিয়ার পারিবারিক জীবনে নতুন ঝড়।

কারণ ট্রেনের ছবিটি মানিকের স্ত্রী রিমি আর সাদিয়ার হাজবেন্ড আরিফের কাছে চলে যায় বুলেট বেগে! এরপর শুরু হয় দুই পরিবারের মধ্যে মল্লযুদ্ধ। এমনই এক অদ্ভুত গল্প নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। এর অন্যতম চার চরিত্রে অভিনয় করেন নিলয় আলমগীর, সামিরা খান মাহি, সাইদুর রহমান পাভেল ও জান্নাত সূচি।

‘হায়রে প্রেম’ নাটকের দৃশ্য নির্মাতা ইমরাউল রাফাত জানান, ‘নাটকটির গল্পটি বেশ আলাদা। তবে এমন ঘটনা সচরাচর ঘটে আমাদের জীবনে। যদিও সেটি নাটক-সিনেমায় খুব একটা উঠে আসে না। অথচ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা নাটকটির মাধ্যমে বলতে চেয়েছি, কারও অসতর্ক মুহূর্তের ছবি যেন কেউ ফেসবুকে প্রকাশ না করে দিই। দিলে সেটি কোন পর্যন্ত গড়ায়, সেটিই দেখানোর চেষ্টা করেছি।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘হায়রে প্রেম’ প্রচার হবে আসছে ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। ‘হায়রে প্রেম’ নাটকের দৃশ্য

/এমএম/
সম্পর্কিত
মাহি যখন চিত্রনায়িকা তিতলি মির্জা!
মাহি যখন চিত্রনায়িকা তিতলি মির্জা!
নিলয়ের ক্ষোভ নাকি নাটকের প্রচারণা!
নিলয়ের ক্ষোভ নাকি নাটকের প্রচারণা!
নিলয়ের টাক দেখে অজ্ঞান হিমি!
নিলয়ের টাক দেখে অজ্ঞান হিমি!
সবার আগে নতুন খাতা খুললেন নিলয়-হিমি!
সবার আগে নতুন খাতা খুললেন নিলয়-হিমি!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প