ভাঙলো অভিমান, মিলন হলো রাজ-পরীর

বিনোদন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৩, ১০:৫৫ আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৬:২৩

অভিমানের বরফ গললো অবশেষে। হলো ঢালিউডের সর্বোচ্চ চর্চিত দম্পতি রাজ-পরীর কাঙ্ক্ষিত মিলন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে সোশ্যাল হ্যান্ডেলে মিলেছে তারই জ্বলজ্বলে প্রতিচ্ছবি।

কৌশিক হোসেন তাপস-ফারজানা মুন্নী এবং রাজ্যকে নিয়ে রাজ-পরী যে ছবিতে দেখা গেছে রাজ্যকে কোলে নিয়ে রাজ-পরীর আবেগী মিলন। অনেক দিন পর কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন শক্ত হাতে। মধুর এই ঘটনাটি ঘটেছে গতকাল রাতে (বুধবার দিবাগত রাত), গানবাংলা টেলিভিশনের দফতরে। রাজ-পরী-রাজ্যর এই মিলনের উদ্যোক্তা প্রতিষ্ঠানটির দুই কর্তা দম্পতি কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী।

পরী-রাজ্য-রাজ বৃহস্পতিবার সকালে ছবিগুলো পোস্ট করে কৌশিক হোসেন তাপস জানান, রাজ্য’র জন্মদিন পালনের জন্য তাদের এই আয়োজন। যে আয়োজনে এসে অভিমানের বরফ গলে রাজ-পরীর। তবে এ বিষয়ে প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত সংশ্লিষ্ট কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কেককাটা পর্ব

আগের খবর তো সবারই জানা। পরীর ঘর থেকে রাজের বেরিয়ে পড়া। প্রায় তিন মাস যোগাযোগহীনতা। একাই রাজ্যকে নিয়ে পরীর জীবন ও জন্মোৎসব পালন করা। এবং রাজ্যকে নিয়ে একক লড়াইয়ের ঘোষণাপত্র প্রকাশ। সব মিলিয়ে নেটিজেনরা যখন ধরেই নিয়েছিলেন রাজ-পরীর অভিমানের বরফ আর গলছে না, তখনই এমন খবর ভক্তদের জন্য স্বস্তির বৃষ্টি ঝরিয়ে দিলো। অন্তত ছবিগুলোর নিচের কমেন্ট পড়লে তাই মনে হয়। রাজ-পরীর মহামিলন

উল্লেখ্য, চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ২০২১ সালের অক্টোবরে ঘর বাঁধেন পরী। এরপর গেলো বছরের ১০ আগস্ট তার কোলজুড়ে আসে রাজ্য।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
বাঁধনের পাশে দাঁড়ালেন পরীমণি-মম-সাফা-মৌসুমী, রাজনীতির নামে শিল্পীদের হেনস্তায় ক্ষোভ
বাঁধনের পাশে দাঁড়ালেন পরীমণি-মম-সাফা-মৌসুমী, রাজনীতির নামে শিল্পীদের হেনস্তায় ক্ষোভ
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বিনোদন বিভাগের সর্বশেষ
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান