এ সপ্তাহের ছবি

‘জাওয়ান’ দাপট অব্যাহত, তবুও মুক্তির আলোয় ‘অন্তর্জাল’

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৭

গত ৭ সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও চলছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জাওয়ান’। দুই সপ্তাহ পেরিয়ে এখনও ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ প্রবল। তৃতীয় সপ্তাহে দেশের ৪৪টি প্রেক্ষাগৃহে চলবে এটি। প্রতিদিন প্রদর্শিত হবে ১৮৯টি শো। জানালেন আমদানিকারক অনন্য মামুন।

বলা বাহুল্য, তৃতীয় সপ্তাহেও দেশের হলগুলোতে অ্যাটলি কুমার নির্মিত ‘জাওয়ান’র দাপট অব্যাহত থাকছে। এর মধ্যেই প্রেক্ষাগৃহে উঠছে ঢালিউড সিনেমা ‘অন্তর্জাল’। গত ৮ সেপ্টেম্বর এটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে হঠাৎ ‘জাওয়ান’র আগমন এবং এর দাপট কমার আশায় দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা।

বলা হচ্ছে, দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। দীর্ঘ সময় এবং মোটা বাজেটে নির্মিত হয়েছে এটি। নির্মাতা দীপংকর দীপন জানিয়েছেন, ছবিটির পেছনে প্রায় ছয় কোটি টাকা ব্যয় হয়েছে। বলা বাহুল্য, এটা ঢালিউডের ক্ষেত্রে অন্যতম বড় বাজেট।

টিম ‘অন্তর্জাল’ শুক্রবার (২২ সেপ্টেম্বর) থেকে দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে একযোগে দেখা যাবে ‘অন্তর্জাল’। হলের তালিকাও প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এছাড়া একই দিন যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫০টি থিয়েটারেও মুক্তি পাচ্ছে ছবিটি। যা ঢাকার লোকাল সিনেমা হিসেবে রেকর্ড। 

দর্শকের প্রতি ছবিটি দেখার আহ্বান জানিয়ে দীপন বলেছেন, “আমাদের সিনেমা ‘অন্তর্জাল’ শুক্রবার থেকে সিনেমা হলে। আপনারা প্রেক্ষাগৃহে এলে আমাদের সব কষ্ট সার্থক হবে। অনেক ভালবাসা আপনাদের জন্য। জয় হোক বাংলা সিনেমার।”

এই ছবির মুখ্য তারকা সিয়াম আহমেদ। তিনি বললেন, “একটা সিনেমা যখন রিলিজের জন্য রেডি হয়, তখন এর পেছনে একটা জার্নির গল্পও লুকিয়ে থাকে। ‘অন্তর্জাল’ আমাদের জন্য সেরকমই একটা জার্নি। প্রায় তিন বছর ধরে এই সিনেমাটাকে লালন করেছি আমরা। চেষ্টা করেছি বাংলাদেশের দর্শকদের নতুন কিছু উপহার দিতে।”

হল লিস্ট ছবিটির বিভিন্ন চরিত্রে আরও আছেন বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান, অমিত সিনহা প্রমুখ। সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট। দেশে ছবিটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র, আর আমেরিকায় স্বপ্ন স্কেয়ারক্রো।

/কেআই/এমএম/
সম্পর্কিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শাহরুখের সঙ্গে পাঁচ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া, নেপথ্যে সালমান খান
শাহরুখের সঙ্গে পাঁচ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া, নেপথ্যে সালমান খান
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ