জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২: অভিনয়ে শ্রেষ্ঠ চঞ্চল, জয়া ও শিমু

বিনোদন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৩, ১৬:৪৩আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১২:৪১

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ আসরে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার অর্জন করতে যাচ্ছেন। অন্যদিকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে যৌথভাবে এই পুরস্কার পাচ্ছেন জয়া আহসান (বিউটি সার্কাস) ও রিকিতা নন্দিনী শিমু (শিমু)। ৩১ অক্টোবর প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তথ্য মন্ত্রণালয়।

এতে জানানো হয়, ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে যৌথভাবে দুটি ছবি। এরমধ্যে রয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। তবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদ্বয় শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারটি পাননি। এই পুরস্কার অর্জন করেছেন ‘শিমু’ নির্মাতা রুবাইয়াত হোসেন।

এবার আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হচ্ছে দুই চলচ্চিত্রজনকে; অভিনেতা খসরু এবং অভিনেত্রী রোজিনা।

অন্যান্য বিভাগের মধ্যে আরও পাচ্ছেন-

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ‘ঘরে ফেরা’

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: নাসির উদ্দিন খান (পরাণ)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী: আফসানা মিমি (পাপ পুণ্য)

শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে:  দিপু ইমাম (অপারেশন সুন্দরবন)

শ্রেষ্ঠ শিশুশিল্পী: বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) ও মুনতাহা এমিলিয়া (বীরত্ব)

শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার: ফারজিনা আক্তার (কুড়া পক্ষীর শূন্যে উড়া)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক: রিপন খান (পায়ের ছাপ)

শ্রেষ্ঠ গায়ক: বাপ্পা মজুমদার (অপারেশন সুন্দরবন) ও চন্দন সিনহা (হৃদিতা)

শ্রেষ্ঠ গায়িকা: আতিয়া আনিসা (পায়ের ছাপ)

শ্রেষ্ঠ গীতিকার: রবিউল ইসলাম জীবন (পরাণ)

শ্রেষ্ঠ সুরকার: শওকত আলী ইমন (পায়ের ছাপ)

সংগীতে পাওয়া শ্রেষ্ঠরা: রিপন খান, বাপ্পা মজুমদার, রবিউল ইসলাম জীবন, আতিয়া আনিসা, শওকত আলী ইমন ও চন্দন সিনহা শ্রেষ্ঠ কাহিনিকার: ফরিদুর রেজা সাগর (দামাল) ও খোরশেদ আলম (গলুই)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: মুহাম্মদ আব্দুল কাইউম (কুড়া পক্ষীর শূন্যে উড়া)   

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: এস এ হক অলিক (গলুই)

শ্রেষ্ঠ সম্পাদক: সুজন মাহমুদ (শিমু)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: হিমাদ্রি বড়ুয়া (রোহিঙ্গা)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: আসাদুজ্জামান (রোহিঙ্গা)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ (হাওয়া)

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: তানসিনা শাওন (শিমু)

শ্রেষ্ঠ মেকআপম্যান: খোকন মোল্লা (অপারেশন সুন্দরবন)।

জানা গেছে, শিগগিরই প্রধানমন্ত্রীর সময় ও সম্মতি নিয়ে পুরস্কার প্রদানের তারিখ ও ভেন্যু প্রসঙ্গে জানানো হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?