জন্মদিন, উদযাপনহীন…

বিনোদন ডেস্ক
০৭ নভেম্বর ২০২৩, ১৪:৫৪ আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১২:৩৮

নামের পদবী এসেছে মায়ের পরিবার থেকে। তার নানি বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেন। মা মুনমুন সেনও টলিউডের প্রভাবশালী অভিনেত্রী। সেই পরিবারের যোগ্য উত্তরসূরি হয়ে কাজ করে চলেছেন টলিউড-বলিউডে।

তিনি রাইমা সেন। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) তার জন্মদিন। ৪৪-এ পা রাখলেন তিনি। সংখ্যাটা যেন শুধু কাগুজে, বাস্তবে এর ছাপ অদৃশ্য। কারণ এখনও রাইমা সেনের গ্ল্যামার, সৌন্দর্য হালের নতুন নায়িকাদেরও টক্কর দেয়।

এদিকে জন্মদিন আনন্দের হলেও এবার সেই আনন্দের ছটা রাইমাকে স্পর্শ করছে না। কারণ তিনি ডুবে আছেন কাজে। ভারতীয় গণমাধ্যম টিভি নাইন বাংলাকে তিনি জন্মদিনের প্রাক্কালে বলেছেন, ‘আমি মুম্বাইতে আছি। কোনও ছুটি নেই। শুটিংয়ে থাকবো।’

রাইমা সেন বলিউড প্রজেক্টে নিয়মিতই কাজ করেন রাইমা। এবারের প্রজেক্ট কী? অভিনেত্রীর জবাব, ‘একটি হিন্দি সিনেমার কাজ। তবে এই মুহূর্তে ছবিটি নিয়ে কথা বলা বারণ আছে।’

তাহলে কি ২০২৩-এর জন্মদিন মাটি হবে? না, রাইমা জানালেন, পরে সময় নিয়ে আনন্দটা পুষিয়ে নেবেন।

সম্প্রতি কলকাতায় একটি ওয়েব সিরিজের কাজ সেরেছেন রাইমা। ‘কলঙ্ক’ নামের ওই সিরিজে তার সঙ্গে আছেন ঋত্বিক চক্রবর্তী। সাহান দত্ত নির্মিত সিরিজটি আসবে হইচই-তে।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ৭ নভেম্বর মুম্বাইতে জন্মগ্রহণ করেন রাইমা সেন। সেখানেই তার বেড়ে ওঠা। এমনকি সিনেমায় অভিষেকও হয় বলিউড থেকে। তার প্রথম ছবি ‘গডমাদার’ মুক্তি পায় ১৯৯৯ সালে। তবে সেখানে তিনি ছোট একটি চরিত্রে কাজ করেছিলেন।

রাইমা সেন

রাইমা সেন নজরে আসেন ২০০৩ সালের ছবি ‘চোখের বালি’তে অভিনয় করে। এরপর তাকে দেখা গেছে ‘দাস’, ‘বাইশে শ্রাবণ’, ‘হৃদ মাঝারে’, ‘তিন পাত্তি’, ‘চিত্রাঙ্গদা’, ‘শব্দ’, ‘বাস্তুশাপ’, ‘ক্ষত’, ‘দ্বিতীয় পুরুষ’র মতো ছবিতে।

/কেআই/
সম্পর্কিত
শহীদুল জহিরের নিভৃত জীবন
শাহাদুজ্জামানের জার্নাল শহীদুল জহিরের নিভৃত জীবন
জন্মদিনে অক্ষয়ের চমক, ‘হাইওয়ান’-এ দেখা যাবে নতুন রূপ
জন্মদিনে অক্ষয়ের চমক, ‘হাইওয়ান’-এ দেখা যাবে নতুন রূপ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা