সড়ক সচেতনতায় সিসিমপুর

বিনোদন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৩, ১৭:৫৫আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৯:৩২

শিশুদের নিয়ে দেশের সফলতম অনুষ্ঠান সিসিমপুর। দীর্ঘ দিন ধরেই এর প্রচার কার্যক্রম চলছে। শুধু টিভিতেই নয়, আরও নানা ক্ষেত্রেই এর ভূমিকা লক্ষ্যণীয়। এবার শিশুদের স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে যুক্ত হয়েছে সিসিমপুর কর্তৃপক্ষ। তারা সমন্বিতভাবে শিশুদের মধ্যে নিরাপদে সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

চলমান ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’-এর আওতায় শিশুদের লক্ষ্য করে এই কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পে অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। ২০২২ সালের মার্চ থেকে জাইকা টেকনিক্যাল কো-অপারেশন প্রজেক্টের আওতায় ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) বাস্তবায়ন করছে ডিএমপি। তিন বছর মেয়াদী এই প্রকল্পের মূল লক্ষ্য রাজধানী ঢাকায় সর্বাত্মক সড়ক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপি’র সক্ষমতা বৃদ্ধি করা।

এ উপলক্ষ্যে বুধবার (২২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ (এসডব্লিউবি)-এর মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ও ডিআরএসপি প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. মুনিবুর রহমান এবং এসডব্লিউবি’র পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম। এ সময় জাইকা’র পক্ষ থেকে ডিআরএসপি প্রকল্পের প্রজেক্ট লিডার ইয়োশিহিসা আসাদা, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিন (ট্রাফিক এডমিন এন্ড রিসার্চ), সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর প্রোগ্রাম এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর আবু সাইফ আনসারী ও কনটেন্ট এন্ড ক্রিয়েটিভ সার্ভিসেস ডিরেক্টর নাসরিন আক্তারসহ তিনটি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরে ডিএমপি ও সিসিমপুর কর্তৃপক্ষ দ্বিপাক্ষিক এই চুক্তির আওতায় রাজধানী ঢাকার শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক পারাপারের অভ্যাস গড়ে তুলতে বিনোদনের মাধ্যমে শিশুদের উপযোগী নানা ধরনের শিক্ষণীয় ও সচেতনামূলক ভিডিও নির্মাণ করবে সিসিমপুর। এছাড়াও এ বিষয়ক নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রম চলানো হবে, যার মধ্যে থাকবে শিশুদের উপযোগী লিফলেট, রোড সাইন, স্টোরিবোর্ড এবং নিরাপদে সড়ক পারাপার বিষয়ক বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ।

এই উদ্যোগের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী পর্যায়ে আরও ব্যাপক ও বিস্তৃত পরিসরে কার্যক্রমটি পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/কেআই/
সম্পর্কিত
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
বিনোদন বিভাগের সর্বশেষ
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই