ফিরলেন মিলা, দিলেন ভোটের ডাক!

বিনোদন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৪, ১৯:৪২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ২০:৩১

দিন কয়েক পরই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। যেটার মাধ্যমে গঠিত হবে আগামী পাঁচ বছরের সরকার। এই জাতীয় নির্বাচন উপলক্ষে দেশজুড়ে বিরাজ করছে ভোট ভোট রব। আর এর মধ্যেই নতুন গান নিয়ে ফিরলেন দেশের একসময়ের পপ সেনসেশন মিলা।

মজার ব্যাপার হলো, মিলার গানটিও ভোট নিয়েই। যেটার শিরোনাম ‘গো ভোট’। তরুণ প্রজন্মকে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতেই গানটি করা হয়েছে। অটামনাল মুনের কথা ও সুরে এ গানের সংগীতায়োজন করেছেন আদিব কবির। ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে ‘ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম-ক্যাপ’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

‘তোমার কথা বলুক আজ তোমার ঠোঁট/ গো গো গো ভোট/’-এমন কথার গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। চিত্রায়ণ করা হয়েছে উত্তরার মেট্রোরেল স্টেশনের পাশেই। ভিডিওতে পারফর্ম করেছেন মিলা ও তার সতীর্থরা।

মিলা ও তার সতীর্থরা গানটি নিয়ে মিলা বলেন, “মূলত ‘ক্যাপ’র মুবিন ভাইয়ের উৎসাহে গানটির সঙ্গে আমি যুক্ত হয়েছি। আর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে সর্বক্ষণ পাশে ছিলেন জুয়েল মোর্শেদ ভাই। দেশের প্রতি নিজের একটা দায়িত্ববোধ থেকেই গানটি গেয়েছি। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।”

এই গানের মূল বিশেষত্ব মিলার প্রত্যাবর্তন। অনেক দিন পর নতুন কোনও গানে তাকে পাওয়া গেলো। পাশাপাশি আরেকটি বিশেষ দিক হলো, গানটির দৃশ্যে দেশের বেশ কয়েকজন তারকা বার্তা দিয়েছেন। তাদের মধ্যে আছেন হাসান (আর্ক), তানভীন সুইটি, রাফা, মিলন মাহমুদ, তৌহিদ আফ্রিদি, ফেরদৌস, জিয়াউল হক পলাশ, প্রতীক হাসানসহ অনেকে। মিলা জানান, দায়িত্ববোধ থেকে তিনি তারকাদের কাছে গিয়ে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন।

গানের লিংক:

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
খুলনার পাঁচ আসনে ভোট পড়েছে ৬৩-৬৫ শতাংশ
খুলনার পাঁচ আসনে ভোট পড়েছে ৬৩-৬৫ শতাংশ
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর