সংরক্ষিত আসনে এমপি হতে নায়িকাদের ভিড়!

বিনোদন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৬

মাস খানেক আগেই অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ আসরে প্রার্থী হতে অনেক তারকাই মনোনয়ন ফরম কিনেছিলেন। কিন্তু মনোনয়ন পেয়েছেন হাতে গোনা কয়েকজন। আর নির্বাচনে শেষে বিজয়ীর সংখ্যা মোটে দুই। তারা হলেন আসাদুজ্জামান নূর (নীলফামারী-২) ও ফেরদৌস আহমেদ (ঢাকা-১০)।

এদিকে সংসদে আরও ৫০টি আসন রয়েছে, যেগুলো নারীদের জন্য সংরক্ষিত। নির্বাচিত সংসদ সদস্যদের ভোটের মাধ্যমেই এসব আসনের সদস্য নির্বাচন করা হবে। যেটার আনুষ্ঠানিকতা শুরু হলো আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে।

মূল নির্বাচনের মতো এই আয়োজনেও বিনোদন জগতের তারকাদের ভিড় লক্ষ করা যাচ্ছে। প্রথম দিনই ফরম কিনতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছুটে গেছেন অনেক নায়িকা-অভিনেত্রী। এর মধ্যে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস থেকে শুরু করে নিপুণ আক্তার, ঊর্মিলা শ্রাবন্তী করসহ অনেকে।

মনোনয়ন ফরম হাতে ঊর্মিলা শ্রাবন্তী কর সকাল ১০টায় আওয়ামী লীগের কার্যালয়ে শুরু হয় সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম বিক্রি। তার আগেই সেখানে হাজির হন তারকাদের কেউ কেউ। সকাল সোয়া ১০টার দিকে ফরম কেনেন অভিনেত্রী সোহানা সাবা। বেলা ১১টায় হাজির হয়ে ফরম কিনে নেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। যিনি ইতোপূর্বে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে আলোচিত-সমালোচিত।

ফরম কেনার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিপুণ বলেছেন, ‘প্রথমত দোয়া চাই সবার। প্রধানমন্ত্রী যদি যোগ্য মনে করেন, তাহলে তিনি অবশ্যই বিবেচনা করবেন। ইতোপূর্বে দেশবাসীর কাছে যে ভালোবাসা আমি পেয়েছি, সেটাই চাই।’  

১১টার পর কার্যালয়ে এসে ফরম কিনেছেন চিত্রনায়িকা শাহনূর (সৈয়দা কামরুন নাহার শাহনূর)। এরপর গণমাধ্যমকে বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। বিরোধী দলের আগুনসন্ত্রাসের বিরুদ্ধেও সক্রিয়ভাবে মাঠে ছিলাম। আমি নিজেও সামাজিক কাজের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে আমি তার কথা অনুসারে কাজ করতে চাই। নারীদের জন্য কাজ করতে চাই।’

ফরম কেনার পর গণমাধ্যমের মুখোমুখি চিত্রনায়িকা শাহনূর চিত্রনায়িকা অপু বিশ্বাস আগে থেকেই বলে এসেছেন, তিনি সংরক্ষিত আসনে এমপি হতে চান। সেই লক্ষ্যে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মনোনয়ন ফরম কিনেছেন তিনি। এছাড়াও অভিনেত্রী তানভীন সুইটি, চিত্রনায়িকা জাকিয়া মুন প্রমুখ ফরম কিনেছেন বলে জানা গেছে।

আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত আসনের এই মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম। বাকি দুই দিনে আরও কয়েকজন নারী তারকা মনোনয়ন ফরম কিনবেন বলেও শোনা যাচ্ছে।

ফরম হাতে অপু বিশ্বাস মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালেই কার্যালয়ে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বছর সংস্কৃতি অঙ্গন থেকে কয়েকজন নারীকে মনোনয়ন দেওয়া হতে পারে। তিনি বলেছেন, ‘ত্যাগী ও পরীক্ষিতদের মনোনয়ন দেবে আওয়ামী লীগ। আমাদের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পর থেকেই পরবর্তী নির্বাচন নিয়ে কাজ শুরু করে দেন। জেলা সফরে গিয়ে যোগ্য কাউকে দেখলে তার নাম লিখে রাখেন। সময় মতো সেটা কাজে লাগান।’

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন আসাদুজ্জামান নূর, ফেরদৌস আহমেদ ও মমতাজ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে প্রার্থী হন গায়িকা ডলি সায়ন্তনী।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
বিল ও কমিটির সভাপতি পদ নিয়ে সংসদে বিতর্ক
বিল ও কমিটির সভাপতি পদ নিয়ে সংসদে বিতর্ক
মাথা ব্যথা হলে মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
মাথা ব্যথা হলে মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যাংকের পুরোনো মালিকানা ফেরার সুযোগ বন্ধে আইন সংশোধনের প্রস্তাব
ব্যাংকের পুরোনো মালিকানা ফেরার সুযোগ বন্ধে আইন সংশোধনের প্রস্তাব
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ