ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’

বিনোদন রিপোর্ট
২৯ মার্চ ২০২৪, ১১:৫৭আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৪:৪৮

মিজানুর রহমান আরিয়ান মানেই বিশেষ কিছু। কারণ ‘সংখ্যায় কম, মানে উন্নত’, এই অদৃশ্য নীতি ধরে শুরু থেকে কাজ করে আসছেন এই নির্মাতা। তারই আরেকটি বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছে এই ঈদে, তার একমাত্র নির্মাণ দিয়ে।

হুম, এই ঈদে শতাধিক নাটকের ভিড়ে আরিয়ান মাত্র একটি কাজই করেছেন। সেটি হলো ‘তখন যখন’।

আরিয়ানের চিত্রনাট্য ও নির্মাণে বিশেষ এই নাটকটি নির্মাণ হয়েছে সিএমভি’র ব্যানারে। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন জোভান, নিহা ও সাদিয়া আয়মান। যেখানে তিনজনকে দেখা যাবে সহপাঠী তথা বন্ধুর চরিত্রে।

কাজটি প্রসঙ্গে মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এটা একটা লাভ ট্রায়াঙ্গেল। বিশ্ববিদ্যালয় জীবনে ঢোকার আগে কোচিং করার একটা সময় আসে শিক্ষার্থীদের জীবনে। সেই সময়টাতে কোচিং ক্লাসের সুবাদে প্রেমেও পড়ে অনেকে। তেমনই একটি ত্রিভুজ প্রেমের গল্প এটি। বাকিটা আর বলছি না।’

মিজানুর রহমান আরিয়ান নির্মাতা জানান, এখন তিনি ব্যস্ত আছেন একটি ওয়েব সিরিজ ও ওয়েব সিনেমা নির্মাণ প্রক্রিয়া নিয়ে। তবে দর্শক প্রত্যাশার কথা ভেবে ঈদ উপহার হিসেবে নির্মাণ করেছেন ‘তখন যখন’।

এদিকে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘তখন যখন’ তাদের ঈদ আয়োজনের অন্যতম বিশেষ নির্মাণ। যা ঈদ আয়োজনে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের