শিশুদের স্বার্থে একসঙ্গে বিটিআরসি ও সিসিমপুর

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৪, ২০:৩৩আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ২০:৩৩

ইন্টারনেট জগতে শিশুদের নিরাপদ রাখা ও ইন্টারনেটে নিরাপদ থাকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে শিশু ও অভিভাবকদের উৎসাহী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও সিসিমপুর। পাশাপাশি বিটিআরসি পরিচালিত ‘সুবিধাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাব্যবস্থা ডিজিটালকরণ’ প্রকল্পের ১০০ স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা তৈরিতেও কাজ করা হবে। 

সিসিমপুর কর্তৃক বাস্তবায়নাধীন ‘সেইফ ইন্টারনেট ফর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হবে।

এ উপলক্ষে সোমবার (১ এপ্রিল) বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ও সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ (এসডব্লিউবি)-এর মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিটিআরসি’র চেয়ারম্যানের পক্ষে প্রতিষ্ঠানটির সিস্টেম এন্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্ণেল এস এম রেজাউর রহমান, পিএসসি, সিগন্যাল এবং এসডব্লিউবি’র পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

শিশুদের স্বার্থে একসঙ্গে বিটিআরসি ও সিসিমপুর এসময় বিটিআরসি’র সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, এনডিসি, পিএসসি, টিই উপস্থিত ছিলেন।

২০২১ সাল থেকে শিশুদের জন্য ইন্টারনেটে নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং ইন্টারনেটে নিরাপদ থাকার বিষয়ে সচেতনতা তৈরিতে ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশন-এর অর্থায়নে ‘সেইফ ইন্টারনেট ফর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করে আসছে সিসিমপুর-এর নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ। প্রকল্পের আওতায় ইতিমধ্যেই শিশুদের জন্য গল্পের বই, শিশু ও অভিভাবদের জন্য সচেতনতামূলক ভিজ্যুয়াল কনটেন্ট, গেমস তৈরি ছাড়াও বিটিআরসি’র সাথে যৌথভাবে অভিভাবকদের জন্য প্যারেন্টাল ম্যানুয়াল তৈরি করা হয়েছে। 

/এমএম/
সম্পর্কিত
এবারের বইমেলায় নেই সিসিমপুরের পরিবেশনা
এবারের বইমেলায় নেই সিসিমপুরের পরিবেশনা
আবৃত্তিকার হালুম, টুকটুকি, ইকরি ও শিকু!
আবৃত্তিকার হালুম, টুকটুকি, ইকরি ও শিকু!
সিসিমপুরের ঘরে এবার ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড
সিসিমপুরের ঘরে এবার ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড
হালুম-টুকটুকিদের সঙ্গে যুক্ত হলো নতুন বন্ধু আমিরা
হালুম-টুকটুকিদের সঙ্গে যুক্ত হলো নতুন বন্ধু আমিরা
বিনোদন বিভাগের সর্বশেষ
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই