হলো না মিটমাট, বিচ্ছেদের জন্য আদালতে ধানুশ-ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ১২:৫৫আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৬:২০

২০২২ সালের জানুয়ারিতে তারা আলাদা হওয়ার ঘোষণা দিয়েছিলেন। যা ছিল ভক্তদের জন্য অনাকাঙ্ক্ষিত এক সংবাদ। কারণ বিয়ের পর থেকে সুখেই সংসার করে আসছিলেন দক্ষিণী তারকা ধানুশ ও নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্ত। আলাদা হওয়ার পর একাধিকবার গুঞ্জন উঠেছিল যে, ফের এক হবেন তারা। পারিবারিকভাবে বিষয়টিকে মিটমাটের চেষ্টা চলছে।

কিন্তু না, হয়নি মিটমাট। ভেঙেই যাচ্ছে ভালোবাসার ঘর। ঘনিষ্ঠ সূত্রের খবর, বিচ্ছেদের জন্য চেন্নাই পারিবারিক আদালতে আবেদন করেছেন ধানুশ-ঐশ্বরিয়া। ১৩বি সেকশনের অধীনে পারষ্পরিক সমঝোতায় বিচ্ছেদের পথে এগোচ্ছেন তারা। শিগগিরই তাদের শুনানি অনুষ্ঠিত হবে। সেখানে দুই পক্ষের কথা শুনে বিচ্ছেদের রায় দেবেন আদালত।

ঐশ্বরিয়া হলেন তামিল কিংবদন্তি রজনীকান্তের কন্যা। জমকালো আয়োজনে ২০০৪ সালে বিয়ে করেছিলেন ধানুশ-ঐশ্বরিয়া। যাত্রা ও লিংগা নামের দুই সন্তান রয়েছে তাদের। দীর্ঘ ১৮ বছরের সংসার করে ২০২২ সালের ১৭ জানুয়ারি আলাদা হওয়ার ঘোষণা দেন ‘মারি’ তারকা। এক বিবৃতিতে লিখেছিলেন, ‘১৮ বছরের বন্ধুত্ব, দাম্পত্য, বাবা-মা এবং একে-অপরের শুভাকাঙ্ক্ষী। এগিয়ে যাওয়া, বোঝাপড়া এবং মানিয়ে নেওয়ার মধ্য দিয়ে গেছে সময়টা। আজ আমরা এমন পর্যায়ে, দুজনের পথ আলাদা। ঐশ্বরিয়া ও আমি সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার।’

ধানুশ-ঐশ্বরিয়ার বিয়ের ছবি বিচ্ছেদ ঘোষণার পর থেকে ধানুশ ও ঐশ্বরিয়া দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে পূর্ণ মনোযোগ দিয়েছেন। যেমন ঐশ্বরিয়ার নির্মাণে কিছু দিন আগে মুক্তি পেয়েছে ‘লাল সালাম’ ছবিটি। যেখানে রজনীকান্তও রয়েছেন। ধানুশও ছবিটির জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন।

অন্যদিকে ধানুশকে সর্বশেষ দেখা গেছে ‘ক্যাপটেন মিলার’-এ। গত ১২ জানুয়ারি মুক্তি পাওয়া ছবিতি বক্স অফিসে ১০৪ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে। আগামীতে তিনি নিজের পরিচালনায় ‘রায়ান’ নামের একটি ছবি নিয়ে আসছেন।  

সূত্র: ইন্ডিয়া টুডে

/কেআই/
সম্পর্কিত
পারিবারিক আদালতে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে
পারিবারিক আদালতে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে
বিচ্ছেদের পর ‘অনিশ্চিত ভবিষ্যৎ’ বলে কীসের ইঙ্গিত দিলেন নিকোল কিডম্যান
বিচ্ছেদের পর ‘অনিশ্চিত ভবিষ্যৎ’ বলে কীসের ইঙ্গিত দিলেন নিকোল কিডম্যান
স্ত্রী বিচ্ছেদ চাইতেই বাড়ি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা, এক্সক্যাভেটর নিয়ে তাণ্ডব
স্ত্রী বিচ্ছেদ চাইতেই বাড়ি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা, এক্সক্যাভেটর নিয়ে তাণ্ডব
আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি: ধর্ম উপদেষ্টা
আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি: ধর্ম উপদেষ্টা
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ