আমি পুরোপুরি সিঙ্গেল: শ্রুতি হাসান

বিনোদন ডেস্ক
২৪ মে ২০২৪, ১৩:২১আপডেট : ২৪ মে ২০২৪, ১৩:২১

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে, ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসানের লিভ ইন সম্পর্কটি ভেঙে গেছে। চিত্রশিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক ছিল। তবে সেটা এখন অতীত। এত দিন গুঞ্জন থাকলেও এবার শ্রুতি নিজেই সাফ জানিয়ে দিলেন।

বৃহস্পতিবার (২৩ মে) ইনস্টাগ্রামে আস্ক মি অ্যানিথিং সেশনে অংশ নেন শ্রুতি। সেখানেই জানান, তিনি এখন পুরোপুরি সিঙ্গে। এক ভক্ত তার কাছে জানতে চায়, ‘আপনি সিঙ্গেল নাকি সম্পর্কে আছেন?’

বিপরীতে শ্রুতি বলেন, ‘এসব প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগে না। তবে আমি পুরোপুরি সিঙ্গেল। আর সম্পর্কে জড়ানোর ইচ্ছেও নেই। কেবল কাজ আর নিজের জীবন উপভোগ করতে চাই।’

শ্রুতি ও শান্তনু এত দিন গুঞ্জন ছিল যে, চার বছরের সম্পর্কে ইতি টেনেছেন শ্রুতি ও শান্তনু। ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত মার্চে ব্রেকআপ করেছেন তারা। গেলো মাসে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছিল, ‘দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে। এ কারণে তারা গত মাসে (মার্চ) আলাদা হয়ে গেছে।’

ব্রেকআপের গুঞ্জন আরও পোক্ত হয়েছিল শ্রুতির কাণ্ডে। তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শান্তনুর সঙ্গে পোস্ট করা সব ছবি মুছে দিয়েছেন। এবার তো সরাসরি বলেই দিলেন।

এদিকে শ্রুতি হাসানকে সর্বশেষ দেখা গেছে গেলো বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘সালার’ সিনেমায়। যেখানে তার নায়ক প্রভাস। বর্তমানে শ্রুতির হাতে রয়েছে ‘ডাকোট: আ লাভ স্টোরি’, ‘চেন্নাই স্টোরি’ ছবিগুলোর কাজ।

সূত্র: এনডিটিভি

/কেআই/
সম্পর্কিত
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানের রহস্যময় পরিণতি, চীনা প্রেমিকসহ আত্মগোপনে মেহেরপুরের তরুণী
প্রেমের টানের রহস্যময় পরিণতি, চীনা প্রেমিকসহ আত্মগোপনে মেহেরপুরের তরুণী
৪৮ বছরের ভাবির সঙ্গে মোবাইলে বৃদ্ধ দেবরের প্রেম, দুজনকে থানায় নিলো পুলিশ
৪৮ বছরের ভাবির সঙ্গে মোবাইলে বৃদ্ধ দেবরের প্রেম, দুজনকে থানায় নিলো পুলিশ
বিনোদন বিভাগের সর্বশেষ
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা
‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?
‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?