কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে সেরা পরিচালক হলেন পর্তুগালের মিগেল গোমেজ। ‘গ্র্যান্ড ট্যুর’ চলচ্চিত্রের সুবাদে এই স্বীকৃতি পেলেন তিনি। তার হাতে পুরস্কার তুলে দেন জার্মান পরিচালক ভিম ভেন্ডার্স।
শনিবার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হওয়া উৎসবের সমাপনী আয়োজনে সেরা পরিচালকের নাম ঘোষণা করেন তুর্কি চিত্রনাট্যকার এব্রু জেলান। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে চলছে এই আয়োজন।









