ডিপজলের ‘পর্বত’ ভেঙে তৈরি হচ্ছে মাল্টিপ্লেক্স

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০২৪, ১৬:১৮আপডেট : ০৩ জুন ২০২৪, ১৬:১৮

রাজধানীর অন্যতম পুরনো প্রেক্ষাগৃহ ‘পর্বত’। মিরপুর-গাবতলি এলাকার সিনেপ্রেমিদের জন্য এটি ছিলো অন্যতম বিনোদন কেন্দ্র। যদিও গেল ক’বছর ধরে এই হলটি হারিয়েছে জৌলুস। 

অভিনেতা, প্রযোজক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজলের মালিকানাধীন এই সিঙ্গেল স্ক্রিন এবার ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। তৈরি হচ্ছে বড় শপিং মল।

তবে আশার কথা, ডিপজল এই শপিং মলে গড়ে তুলবেন তিন স্ক্রিনের অত্যাধুনিক মাল্টিপ্লেক্স।

হল ভেঙে ফেলার সত্যতা নিশ্চিত করেছেন ডিপজল। সঙ্গে প্রকাশ করেন বিরক্তিও। তিনি বলেন, ‘সিনেমা হল ভেঙে ফেলার খবরটি সঠিক। কিন্তু অনেকে গোটা বিষয়টা না জেনেই সমালোচনা শুরু করছেন। বিষয়টি হলো, পর্বত সিনেমা হল ভেঙে মার্কেট তৈরি হলেও সেখানে সিনেমা হলও থাকছে। আমরা পরিকল্পনা করেছি, ভবনের টপ ফ্লোরে তিনটি হল নিয়ে একটি আধুনিক মাল্টিপ্লেক্স তৈরি করার।’

ডিপজল জানান, অনেক দিন ধরে এই হল বন্ধ আছে। ভবনটিও বেশ নাজুক। তাই সেটা ভেঙে নতুন করে ভবন তোলার সিদ্ধান্ত হয়েছে। গড়ে তোলা হবে শপিং মল। তবে কম খরচে দর্শক যেন মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে পারে, সেই পরিকল্পনাও রয়েছে তার।

দেশে ক্রমশ বিলুপ্তির পথে সিঙ্গেল স্ক্রিনের প্রেক্ষাগৃহ। মোট মিলিয়ে ৫০টির মতো সিঙ্গেল স্ক্রিন টিকে আছে। যেটি দুই দশক আগেও ছিলো হাজারের বেশি। টিকে থাকা সিঙ্গেল স্ক্রিনগুলোও দর্শক খরায় ভুগছে বছরজুড়ে। মূল কারণ, হলের খারাপ পরিবেশ আর ভালো সিনেমার অভাব।

/এমএম/
সম্পর্কিত
অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা
অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা
ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
ডিপজলের বিরুদ্ধে মামলা
ডিপজলের বিরুদ্ধে মামলা
ডিপজলের দায়িত্ব পালনে বাধা নেই
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদডিপজলের দায়িত্ব পালনে বাধা নেই
বিনোদন বিভাগের সর্বশেষ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা