আলোচনায় ‘আওয়াজ উডা’, সঙ্গে ‘কথা ক’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
৩১ জুলাই ২০২৪, ১৭:৪৯ আপডেট : ৩১ জুলাই ২০২৪, ২০:০৮

বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে শুরু এবং শেষ। মাঝের পুরোটা সময়ে সরকারের বিরুদ্ধে অসংখ্য প্রশ্ন ছুড়েছেন র‌্যাপার হান্নান, যেগুলো ঘটে গেছে সাম্প্রতিক সময়ের বাংলাদেশে। ১৮ জুলাই ‘আওয়াজ উডা’ নামের গানটি প্রকাশের পর রীতিমতো ভাইরাল।

এই গানের জন্যই গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ। এর মধ্যে হান্নানকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনও সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর ওপর আলোকপাত করতে চাই।’ 

এদিকে হান্নানের গ্রেফতার ও রিমান্ডের বিষয়টি দেশের সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। তার মুক্তির দাবিতে বেশ ক’জন শিল্পী হ্যাশট্যাগ #freehannan ব্যবহার করে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করছেন।

হান্নানের গ্রেফতারের পর ইতোমধ্যে নারায়ণগঞ্জের আরেক র‍্যাপার মুহম্মদ শেজানের গ্রেফতারের বিষয়ে গুজব ছড়িয়ে পড়েছে। তিনিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি র‌্যাপ গান প্রকাশ করেন। গানটির নাম ‘কথা ক’। এই গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ে এখন অবস্থান করছে দুই নম্বরে।

সম্প্রতি ‘বায়ান্ন’ ও ‘বাংলা মা’ নামের আরও দুটি র‌্যাপ গান প্রকাশ পেয়েছে ইউটিউবে। এগুলোও রয়েছে ট্রেন্ডিংয়ে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান