এ মাসেই মুক্তি মম’র কণ্ঠে ‘তোমার খোলা হাওয়া...’

বিনোদন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৫

অভিনেত্রী মম’র কণ্ঠে এক ধরণের মাদকতা রয়েছে! কেউ বলেন রাবীন্দ্রিক টোন! যার সুবিধাও অবশ্য তুলে নিচ্ছেন অভিনেত্রী। পর্দার অভিনয়ের বাইরেও তার কণ্ঠ বাজে বিজ্ঞাপনের পেছনে কিংবা ডাবিং বা ব্যাকভয়েস ঘরানার হরেক আয়োজনে।

সেই ধারায় আরেকটু মাত্রা যোগ করে এবার কণ্ঠে তুলে নিলেন রবীন্দ্রসংগীত। 

জাকিয়া বারী মম গান যে আগে গাননি, তাও নয়। এর আগে শিহাব শাহীন পরিচালিত ‘রূপকথা এখন আর হয় না’ নাটকের প্রয়োজনে কণ্ঠে গান তুলেছিলেন মম। সে এক বিখ্যাত সিনেমার গান। আমজাদ হোসেনের লেখা ও আলাউদ্দিন আলীর সুরে ‘একবার যদি কেউ ভালোবাসতো’। নতুন সংগীতায়োজনে কিংবদন্তি এই গানটি কণ্ঠে তুলে ভালোই প্রশংসিত হন অভিনেত্রী জাকিয়া বারী মম।

এবার আর নাটক বা চিত্রনাট্যের প্রয়োজনে নয়। একেবারে প্রযোজক-সুরকারদের অনুরোধে ‘তোমার খোলা হাওয়া’ শীর্ষক গানটি কণ্ঠে তুলেছেন অভিনেত্রী।

জাকিয়া বারী মম গত এপ্রিলে গানটির রেকর্ডিং ও শুটিং শেষ হয়। মাঝে রাজনৈতিক অস্থিরতার চাপে সেই প্রজেক্ট মুক্তিতে পিছিয়ে পড়ে। যা এবার মুক্তির আলোয় ডানা মেলার প্রস্তুতি চূড়ান্ত বলে জানিয়েছেন গানটির সংগীতায়োজন আহমেদ রাজীব। চলতি মাসেই একটি ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ হবে।

গানটি প্রসঙ্গে মম বলেন, ‘আমি মাঝে মাঝে গান করি, নিজের জন্য। তবে এভাবে আয়োজন করে গান গাওয়া হয় না সচরাচর। এই গানটিতে কণ্ঠ দিয়েছিলাম বেশ আগে। এবার সেটি প্রকাশ হতে যাচ্ছে শুনে ভালো লাগছে। আমিও আগ্রহ নিয়ে আছি সবার সঙ্গে শোনার জন্য।’

জাকিয়া বারী মম জানা গেছে, আহমেদ রাজীবের উদ্যোগে ২০ জন কণ্ঠশিল্পীর কণ্ঠে ২০টি গানের অডিও/ভিডিও গান করেছে নতুন প্রতিষ্ঠান এনএইচটি মিউজিক বক্স। ইতোমধ্যেই প্রজেক্টের আওতায় নির্মিত ৫টি গান প্রকাশ হয়েছে। সেই ধারাবাহিকতায় শিগগিরই প্রকাশ হচ্ছে মম’র কণ্ঠে ‘খোলা হওয়া’। 

/এএমএম/এমএম/
সম্পর্কিত
বাংলাদেশি ‌‘মাস্টার’-এর রটারডাম জয়!
বাংলাদেশি ‌‘মাস্টার’-এর রটারডাম জয়!
ফারুকীর জবাবে জেলেনস্কিকে টানলেন মম!
ক্ষমতা মানুষকে বানায় দানব: ফারুকী প্রসঙ্গে মম
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
জুলাই আন্দোলন নিয়ে ‘দ্য রিমান্ড’, প্রদর্শনে বাধা!
জুলাই আন্দোলন নিয়ে ‘দ্য রিমান্ড’, প্রদর্শনে বাধা!
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি