তারেক জিয়ার সঙ্গে মৌসুমী, যেমনটা বললেন ওমর সানী

বিনোদন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭

একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার সুবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নায়িকা মৌসুমীর ছবি রয়েছে। সেই ছবিটিই পরবর্তী সময়ে মৌসুমীর জন্য অনেকটা কাল হয়ে দাঁড়ায়। এমনটাই জানালেন চিত্রনায়ক ও মৌসুমীর স্বামী ওমর সানী।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ওই ছবির কারণে মৌসুমীকে একাধিকবার রোষানলে পড়তে হয়েছে বলেও দাবি করেন সানী। হাসিনা সরকারের পতনের পর এই ঘটনাটি নিয়ে এবার মুখ খুলছেন তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এফডিসির প্রযোজক ও পরিবেশক সমিতিতে নতুন সেন্সর বোর্ড গঠন হলে সেটি সংস্কারের দাবি জানিয়ে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে এক প্রশ্নের জবাবে ওমর সানী বলেন, ‘ওই ছবিতে এক পাশে ববিতা আপা ছিলেন, এক পাশে মান্না ভাইও ছিলেন। সেখানে তারেক সাহেব ও তার স্ত্রী কবুতর উড়িয়ে দিচ্ছিলেন। মৌসুমীও সেখানে ছিলেন।’

মৌসুমী ‘বেনজীর তখন র‍্যাবের প্রধান ছিলেন। নারায়ণগঞ্জে দেখা হলে একদিন তিনি বলেছিলেন, তাদের কাছে নির্দেশ আছে, ছবিটি নাকি বিতর্কিত। আমরা বাজে অবস্থার মধ্যে পড়ে যাবো। তখন আমি আমার পরিবার নিয়ে ভীত হয়ে পড়ি। তারপর থেকে আমার পরিবার ও ব্যবসার ওপর অস্বাভাবিকভাবে তারা (আওয়ামী লীগ সরকার) ক্ষতি করতে মেতে ওঠে। শুধু আমি একা নই, আমার কাছের মানুষগুলোও জানে কতটা ব্যথিত হয়েছিলাম’- যোগ করেন ওমর সানী।

রাজনৈতিক নেতাদের সঙ্গে শিল্পীদের ছবি থাকা প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই, রাষ্ট্র যেখানে অবস্থান করবে, প্রজারা সেখানে অবস্থান করতে বাধ্য থাকিবে। শিল্পীদের সঙ্গে যে কারও ছবি থাকতে পারে। একজন চোরের সঙ্গে বা ব্রোথেল গার্লের সঙ্গেও ছবি থাকতে পারে। তবে হ্যাঁ, এটা সত্য মৌসুমী নমিনেশন (সংরক্ষিত মহিলা আসন, ২০১৮ সালের নির্বাচন) চেয়েছিল। কেন চেয়েছিল সেটা জাহির করতে আসিনি। এটা ওপর ওয়ালা ভালো জানেন। মৌসুমী রাজনীতিতে জড়াবে না বলে একটা সময় আমেরিকা চলে যায়।’

বলা দরকার, মৌসুমী এখনও আমেরিকাতেই অবস্থান করছেন।

আলোচিত সেই ছবি এফডিসির শিল্পী সমিতির গুটিকয়েক নেতাকে কুলাঙ্গার উল্লেখ করে ওমর সানী বলেন, ‘সেই কুলাঙ্গারদের কারণে প্রথমবার নির্বাচন করতে এসে দেখি তারা শাকিবের সঙ্গে কী করেছিল। শাকিব কেইস করেছিল। এই কুলাঙ্গারদের কারণে শাকিব সেই মামলা আগাতে পারে নাই। যারা এসবে প্রভাব খাটিয়েছিল, অনেকে কারাবন্দি। মৌসুমী যখন সমিতির নির্বাচন করে, তারা অনেকে এখন আছে, যারা তার পেছনে ক্ষতি করেছিল।’

জীবদ্দশায় অনেক যোগ্য শিল্পীকে একুশে পদক দেওয়া হচ্ছে না উল্লেখ করে ওমর সানী বলেন, ‘শবনম ম্যাডাম, শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডামদের মতো লিজেন্ড যারা আছেন, তাদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। তারা এক জীবনের পুরোটা এই অঙ্গনে দিয়ে গেছেন। রাষ্ট্রের উচিত তাদের একুশে পদক পুরস্কার দিয়ে সম্মান জানানো।’  ওমর সানী ও মৌসুমী

/এসএস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
জোরালো শুরুর পর কেন থমকে গেলো মৌসুমি বায়ু
জোরালো শুরুর পর কেন থমকে গেলো মৌসুমি বায়ু
নাটকের শুটিং করে সিনেমা নামে মুক্তি,  ওমর সানি-মৌসুমীর তীব্র প্রতিবাদ
নাটকের শুটিং করে সিনেমা নামে মুক্তি, ওমর সানি-মৌসুমীর তীব্র প্রতিবাদ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর