সৃজিতের শহরে মধ্যমণি শাকিব! 

বিনোদন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৪, ১৪:১৫আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৫:৫৮

কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে ২০২৫ সালের জন্য ১৮টি সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। জমকালো আয়োজনে সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা। এতে মধ্যমণি হয়ে ছিলেন ঢালিউডের শাকিব খান। 

পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে ছিলেন আবির, অঙ্কুশ, শাশ্বত, জিতু, অনির্বাণ, ঋত্বিক, ঋতুপর্ণা, শ্রাবন্তী ও দর্শনার মতো প্রথম সারির তারকারা। আরও ছিলেন সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ, জয়দীপ মুখার্জির মতো নির্মাতারা। সৃজিতের শহরে মধ্যমণি শাকিব!  এতসব তারকাদের ভিড়ে মধ্যমণি হয়েছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। মুম্বাইয়ে চলমান ‘বরবাদ’ ছবির শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক মীর মঞ্চে ডেকে তোলেন শাকিবকে। সম্বোধন করেন বাংলাদেশিদের গর্ব মেগাস্টার হিসেবে। 

এরপর শাকিব খান মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ সিনেমা নিয়ে বলেন, ‘আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টির বেশি দেশে ছবিটি মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় এক ঘণ্টায় ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।’ 

সৃজিতের শহরে মধ্যমণি শাকিব!  মঞ্চে দাঁড়িয়ে শাকিব যৌথ প্রযোজনা নিয়েও আলাপ করেন। তিনি বলেন, ‘যতবারই এখানে (কলকাতা) আসি, কখনও দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয়, এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন। দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক। এতে দুই ইন্ডাস্ট্রিই সমৃদ্ধ হয়।’

এদিকে, এদিন এসকে মুভিজ ঘোষিত ১৮ সিনেমার মধ্যে শাকিব খান থাকছেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সূত্র জানাচ্ছে, প্রাথমিক আলাপ হয়েছে। আগামীতে বড় আয়োজন করে ব্লকবাস্টার ‘শিকারি’, ‘নবাব’র পর ফের জানানো হবে এসকে মুভিজের সঙ্গে শাকিবের নতুন কাজের খবর। সৃজিতের শহরে মধ্যমণি শাকিব! 

/এসএস/এমএম/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প