এ আর রাহমান ও সায়রা বানুর বিচ্ছেদ!

বিনোদন ডেস্ক
২০ নভেম্বর ২০২৪, ০১:২২আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৬:৫৫

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন। এ প্রসঙ্গে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ একটি আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সায়রা বানু ও তার স্বামী প্রখ্যাত সংগীত পরিচালক আল্লারাখা রাহমানের (এ আর রাহমান) পক্ষ থেকে বন্দনা শাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস এই বিবৃতি প্রদান করছে। দাম্পত্য জীবনের দীর্ঘ সময় পর, তারা আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এটি তাদের সম্পর্কের মধ্যে সৃষ্ট মানসিক চাপের ফলাফল।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব এবং সমস্যাগুলো এমন পর্যায়ে পৌঁছেছে, যা বর্তমানে উভয় পক্ষই মিটমাট করতে সক্ষম নন।’

সায়রা বানু ও এ আর রাহমান তাদের এই সিদ্ধান্তকে অত্যন্ত যন্ত্রণাদায়ক হিসেবে অভিহিত করেছেন। তারা সবার কাছে সমর্থন চেয়েছেন, এই খারাপ সময়ে নিন্দা না রটিয়ে পাশে থাকার জন্য।

১৯৯৫ সালে এ আর রাহমান ও সায়রা বানুর বিবাহ হয়। তাদের তিন সন্তান– খাদিজা, রাহিমা ও আমিন। তাদের বড় মেয়ে খাদিজা ২০২২ সালে বিয়ে করেছেন। চলতি বছর কানসৈকতে এ আর রাহমান/ ছবি: মাহমুদ মানজুর এ আর রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রামে রাহমান পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

সিমি গারেওয়ালের একটি সাক্ষাৎকারে এ আর রাহমান জানিয়েছিলেন যে, তার মা-ই তার জন্য বিয়ের প্রস্তাব ঠিক করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি তখন ২৯। আমি আমার মাকে বলেছিলাম, আমার জন্য একজন মেয়ে খুঁজে দাও। কাজের ব্যস্ততার কারণে আমি সময় বের করতে পারিনি।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও:  আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...

/এমএম/
সম্পর্কিত
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
‘সাম্প্রদায়িক’ মন্তব্য করে তোপের মুখে রাহমান
‘সাম্প্রদায়িক’ মন্তব্য করে তোপের মুখে রাহমান
বলিউডে অনুপস্থিত রাহমান: ‘হয়তো এটা সাম্প্রদায়িক বিষয়’
বলিউডে অনুপস্থিত রাহমান: ‘হয়তো এটা সাম্প্রদায়িক বিষয়’
একসঙ্গে দেখা যাবে রাহমান এবং বিটিএসের জে-হোপকে?
একসঙ্গে দেখা যাবে রাহমান এবং বিটিএসের জে-হোপকে?
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের