সাব্বিরের সুরে ‘খুব আদরে’

বিনোদন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৪, ১৬:৩৭আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৬:৩৮

রিয়েলিটি শো তারকা সাব্বির জামান। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীদের জন্যও নিয়মিত গান বেঁধে থাকেন।

সেই ধারাবাহিকতায় সাব্বিরের সুর-সংগীতে ২৮ নভেম্বর প্রকাশ হয়েছে তামান্না প্রমির কণ্ঠে প্রেমময় গানচিত্র ‘খুব আদরে’। এটি লিখেছেন এন আই বুলবুল। ভিডিও নির্মাণ করেছেন শান। যাতে প্রমির সঙ্গে আছেন সাব্বির নিজেও। 

মিউজিক আলফার ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকে গানটি থেকে দারুণ সাড়া পাচ্ছেন বলে জানান সাব্বির ও প্রমি।

সাব্বির বলেন, ‘আমি বেশ কয়েক বছর নিজের জন্য সুর ও সংগীত করছি। এরমধ্যে অন্য শিল্পীদের জন্যও সময় পেলে গান করি। তবে প্রমির এ বিষয়টি একটু ভিন্ন বলতে পারি। এটি আমাদের মিউজিক আলফার সবার সমন্বয়ের একটি গান। শান সায়েকসহ বসে গানটার সুর করেছি। প্রমি যে ধরনের গান করে সেটার বাইরে নতুন কিছু দেবার জন্যই গানটার এমন কম্পোজ করেছি। মিউজিক ভিডিওতেও তাকে ভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছে।’

তামান্না প্রমি বলেন, ‘সাব্বির ভাইয়ের কারণেই এত সুন্দর একটা গান করার সুযোগ পেয়েছি। গানটির কথার সঙ্গে দারুণ সুর করেছেন তিনি। এরমধ্যে অনেকে গানটির জন্য প্রশংসা করেছেন। শান ভাই গানটির ভিডিওতে অনেক সময় দিয়েছেন। আমি আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’

/এসএস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন