কোটি টাকার থিম সংয়ে অর্চিতা স্পর্শিয়া!

বিনোদন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩১

অনেকটাই চমকে দিলেন অর্চিতা স্পর্শিয়া। জানান দিলেন কোটি টাকার থিম সংয়ে তার উপস্থিতির কথা। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে অভিনেত্রী প্রকাশ করেছেন একটি স্থিরচিত্র। যেটি ধারণ করা হয়েছে সেই থিম সংয়ের সেট থেকে। ক্যাপশনে লিখে দেন, ‘লোডিং...। ঢাকা ক্যাপিটালস!’

জানান দিলেন, আসন্ন বিপিএল আসরে তার চোখ ধাঁধানো উপস্থিতির খবর।

স্পর্শিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুটিং শেষ। ৩০ ডিসেম্বর প্রকাশ পাচ্ছে আমাদের দলের থিম সং। আমি মনে করি, এবারের আসরে সেরা থিম সং হতে যাচ্ছে এটি। আর দল হিসেবেও আমরা অর্জন করবো শ্রেষ্ঠত্বের ট্রফি।’

অনেকেই জানেন, তবু বলা। ঢাকা ক্যাপিটালস-এর মাধ্যমে প্রথমবার বিপিএল আসরে যুক্ত হলেন ঢালিউডের প্রধান নায়ক শাকিব খান। তার নেতৃত্বে এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন অর্চিতা স্পর্শিয়াসহ একঝাঁক তারকা। আগেই ঘোষণা হয়েছে, কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দলটির থিম সং।

অবশেষে সেটি মুক্তির দ্বারপ্রান্তে এখন। থিম সংয়ে অর্চিতা স্পর্শিয়া স্পর্শিয়া জানান, এটি বিএফডিসিতে সেট ফেলে নির্মাণ করেছেন রাকিব আহমেদ। আর তাতে স্পর্শিয়া ছাড়াও থাকছেন খোদ শাকিব খান, বিদ্যা সিনহা মিম, ইরফান সাজ্জাদ, পূজা চেরী, ইমনসহ শতাধিক সহশিল্পী। থাকছেন দলের খেলোয়াড়রাও।

গানটি তৈরি করেছেন প্রীতম হাসান।

বলা দরকার, এর মধ্যে এবারের বিপিএল আসরের উদ্বোধনী আসর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মোট দল ৭টি। ৪৬ ম্যাচের এই টুর্নামেন্ট শেষ হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি।  

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর