ফরাসি সংস্কৃতি কেন্দ্রে ‘সদর ঘাটের কুলি’!

বিনোদন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৫, ২০:১২ আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৩৯

রুবেল অভিনীত ঢালিউড ইন্ডাস্ট্রির অন্যতম অ্যাকশন সিনেমা ‘সদর ঘাটের কুলি’। রকিবুল আলম রকিবের চিত্রনাট্য ও পরিচালনায় এই সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। সুপারহিট এই সিনেমাটির পোস্টার অলংকরণ তখন শোভা পেয়েছিলো বাংলাদেশের অন্যতম বাহন রিকশার পেছন ও সিট কাভারে।

তখন এমন আরও অনেক সুপারহিট সিনেমার পোস্টারের পেইন্টিং স্থান পেতো রিকশার গায়ে। যে পেইন্টিং নিয়ে গবেষণা রয়েছে দেশ ও বিদেশে। নির্মিত হয়েছে সিনেমা, লেখা হয়েছে বই। তারই সূত্র ধরে ‘সদর ঘাটের কুলি’সহ নানামাত্রিক রিকশা-চিত্রকর্ম শোভা পাবে রাজধানীর গুলশানে অবস্থিত ফরাসি সংস্কৃতিকেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায়।  ফরাসি সংস্কৃতি কেন্দ্রে ‘সদর ঘাটের কুলি’! ছবিগুলো এঁকেছেন নব কুমার ভদ্র। ‘রিকশা আর্টিস্ট্রি: আ ওয়ার্ল্ড হ্যারিটেজ’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন হবে শুক্রবার, ১০ জানুয়ারি  বিকাল ৫টা ৩০ মিনিটে। বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মোলার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। নিশ্চিত করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা কর্তৃপক্ষ।  

প্রদর্শনীতে মোট ১৬টি চিত্রকর্ম এবং ১৭টি পেন্সিল স্কেচ এবং টিনের ওপর আঁকা ৩৬টি চিত্রকর্ম স্থান পাচ্ছে।  ফরাসি সংস্কৃতি কেন্দ্রে ‘সদর ঘাটের কুলি’! বলা দরকার, নব কুমার ভদ্র ৩০ বছরেরও বেশি সময় ধরে রিকশাচিত্রের প্রাচীন ঐতিহ্যকে লালন করছেন, ধারণ করছেন তার তুলিতে, টিনের ক্যানভাসে। তিনি ৮০’র দশকে পেশাদার চিত্রকর হিসেবে ঢাকাই চলচ্চিত্রের রঙিন পোস্টার আর ব্যানার আঁকতে শুরু করেন, কিন্তু তার যাত্রা সেখানে থেমে থাকেনি। নব একসময় প্রবেশ করেছেন বহুবর্ষী প্রাচীন এবং ঐতিহ্যবাহী রিকশাচিত্রের ভুবনে। নব ইতিমধ্যেই ঢাকার রিকশাচিত্রের দৃশ্যপটে স্বতন্ত্র একটা পদচিহ্ন আঁকতে সক্ষম হয়েছেন এবং তার কাজ স্বীকৃতি পেয়েছে দেশে ও বিদেশে। সিনুয়া সংবাদ সংস্থা তার প্রথম একক চিত্র প্রদর্শনীকে এশিয়ান চিত্রকলায় বিশেষ অবদান বলে উল্লেখ করেছে।  ফরাসি সংস্কৃতি কেন্দ্রে ‘সদর ঘাটের কুলি’! আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা মনে করছে, নব কুমার ভদ্রের এবারের কাজে উঠে আসবে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীদের ‘অ্যাকশনে থাকা’ মুখভঙ্গি ও নাটকীয় মুহূর্তগুলো; বাংলার গ্রামীণ জনপদের নৈসর্গিক শোভা এবং প্রাচীন লোককথা। রিকশাচিত্রের পাশাপাশি নব তার আঁকা খুদে মডেল রিক্সা, বিলুপ্ত হলুদ বেবি-ট্যাক্সি, মাটির সরা প্রভৃতিও প্রদর্শন করবেন।

ফরাসি সংস্কৃতি কেন্দ্রে ‘সদর ঘাটের কুলি’! চিত্র প্রদর্শনীটি চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। সোমবার থেকে শনিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। রবিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
২৮ বছর পর  ‘আবার হঠাৎ বৃষ্টি’, নতুন কী থাকছে
২৮ বছর পর  ‘আবার হঠাৎ বৃষ্টি’, নতুন কী থাকছে
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি