রুনা লায়লার অনুরোধে বাপ্পা মজুমদার

বিনোদন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:০২

কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার অনুরোধে গাইলেন বাপ্পা মজুমদার। যেমন ঘটনা সচরাচর শোনা যায় না। গানটির নাম ‘বলেছ’। সৈয়দ গালিব হাসানের কথায় গানটির সুর-সংগীতায়োজনও করেছেন বাপ্পা নিজেই।

জানা গেছে, গানটি মূলত তৈরি করা হয়েছিলো রুনা লায়লার একক কণ্ঠর জন্য।  কিন্তু সেটি রেকর্ডিং করতে গিয়ে ঘটলো ভিন্ন ঘটনা। যেটিকে বাপ্পা মজুমদার তার জীবনের অন্যতম পাওয়া বলেও মনে করেন।

সেই অভিজ্ঞতা জানিয়ে বাপ্পা বলেন, ‘‘আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা। প্রথম থেকেই ভীষণ নার্ভাস লাগছিল। কারণ, এই কিংবদন্তির জন্য গান করতে পারা নিঃসন্দেহে এক পরম প্রাপ্তি। মূলত তার জন্যই গানটি তৈরি করেছিলাম। কিন্তু তিনি গানটি শোনার পর নিজ থেকেই বলছিলেন, ‘তুমি বরং আমার সঙ্গে গাও। গানটি ডুয়েট হোক।’ তার মুখ থেকে এই কথাটি শোনার পর আমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো মনে হলো। আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ, রুনা ম্যামের সঙ্গে গান করতে পারা আমার কাছে এক পরম প্রাপ্তি। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে গানটি।’’

বলা দরকার, রুনা লায়লার জন্য এবারই প্রথম গান বাঁধলেন বাপ্পা। গাওয়ার বিচারেও প্রথম। যা শিগগিরই প্রকাশ হবে অন্তর্জালে।

/এমএম/
সম্পর্কিত
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
শিল্পকলায় প্রথম একক কনসার্ট, দর্শকদের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা
শিল্পকলায় প্রথম একক কনসার্ট, দর্শকদের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা
শিল্পকলায় ৬২ বছরে রুনা লায়লাকে নিয়ে কোনও আয়োজন হয়নি কেন
শিল্পকলায় ৬২ বছরে রুনা লায়লাকে নিয়ে কোনও আয়োজন হয়নি কেন
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
বিনোদন বিভাগের সর্বশেষ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা