ভৈরবীতে রাগালাপ দিয়ে ছায়ানটের বর্ষবরণ শুরু

চন্দনা বিশ্বাস
১৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৬আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৮:১৯

ভোরের আলো ফুটতেই রমনার বটমূলে ভৈরবীতে রাগালাপ দিয়ে ছায়ানটের ১৪৩২ বঙ্গাব্দবরণের সূচনা হলো। রমনার বটমূলে সাজানো মঞ্চে সারি বেঁধে বসেছেন দেড় শতাধিক শিল্পী। ঠিক সোয়া ৬টায় শুরু হয় ঐতিহাসিক এই বর্ষবরণের ৫৮তম আয়োজন।

ছায়ানটের পক্ষ থেকে আগেই বলা হয়, ‘বিশ্বব্যাপী যেমন ক্ষয়ে চলেছে মানবতা, তেমনি এ দেশেও ক্রমান্বয়ে অবক্ষয় ঘটছে মূল্যবোধের। তবু আমরা আশাহত হই না, দিশে হারাই না, স্বপ্ন দেখি হাতে হাত রেখে সকলে একসঙ্গে মিলবার, চলবার। বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই। সার্থক হবেই হবে, মানুষ-দেশ, এ পৃথিবীকে ভালোবেসে চলবার মন্ত্র।’

ছায়ানটের এবারের আয়োজনের বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়’। 

যথারীতি অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে। সব মিলিয়ে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বান থাকবে এবারের পরিবেশনায়।

সাজানো মঞ্চে সারি বেঁধে বসে সংগীত পরিবেশন করছেন দেড় শতাধিক শিল্পী (ছবি: ভিডিও থেকে)

ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা জানান, রমনা উদ্যান থেকে দুই ঘণ্টাব্যাপী এবারের আয়োজন নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি সম্প্রচার হচ্ছে ছায়ানটের ইউটিউব চ্যানেল (youtube.com/@chhayanautbd) ও ফেইসবুক পেইজে (facebook.com/chhayanautbd)। বিটিভিও সরাসরি সম্প্রচার করছে অনুষ্ঠানটি।

এবারের অনুষ্ঠানসজ্জায় থাকছে ৯টি সম্মেলক ও ১২টি একক গান এবং ৩টি পাঠ।

বলা দরকার, ১৯৬৭ সালের পহেলা বৈশাখ রমনা উদ্যানে যে বর্ষবরণ অনুষ্ঠান হয়, সেটাই এখন বাঙালির বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ। মানুষের মনে স্বাধিকারের চেতনা জাগানোর স্বপ্ন নিয়ে যে ক’জন মানুষ সেদিন নগরে বর্ষবরণের গোড়াপত্তন করেছিলেন, তাদের মাঝে সনজীদা খাতুন ছিলেন অন্যতম। এবারই প্রথম সেই সনজীদাকে ছাড়া বর্ষবরণ করছে ছায়ানট। গত ২৫ মার্চ তিনি পাড়ি জমান না ফেরার দেশে।

রমনার বটমূলে আগত অতিথিরা

ছায়ানটের বর্ষবরণ আয়োজনের অন্যতম দিক লিখিত বক্তব্য কিংবা বিশেষ বার্তা। যা বরাবরই পাঠ করে আসছিলেন সনজীদা খাতুন। এবার ছায়ানটের হয়ে সেই বার্তা পাঠ করবেন নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী।

বলা দরকার, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বছর ছাড়া প্রতিটি পহেলা বৈশাখেই ছায়ানটের উদ্যোগে এই অনুষ্ঠান হয়েছে; নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে সুরের মূর্ছনা আর আশার বার্তায়। করোনা মহামারির দু’বছর রমনা বটমূলে অনুষ্ঠানটি না হলেও আয়োজনটি করা হয়েছে অন্তর্জালে।

/সিবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?