অন্তর্জালে ‘আকাশ হয়ে আছো তুমি’

বিনোদন রিপোর্ট
১৭ মে ২০২৫, ১২:২৮আপডেট : ১৭ মে ২০২৫, ১২:২৮

অন্তর্জালে উন্মুক্ত হয়েছে গানচিত্র ‘আকাশ হয়ে আছো তুমি’। যা প্রকাশিত হয়েছে বাংলাএক্সপ্রেস ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে। প্রেম, অবহেলা আর অপূর্ণতায় গাঁথা এক ভিন্ন গল্পে নির্মিত হয়েছে গানচিত্রটি।

গানটির কথা লিখেছেন মামুন আফনান রুমি। গীতিকবিতার আবেগকে পরিপূর্ণ রূপ দিয়েছেন প্রযোজক ও পরিচালক সাইফুল আলম চৌধুরী পারভেজ। তিনি জানান, এই কাজটিকে তিনি তার জীবনের সেরা একটি কাজ বলে মনে করেন। গীতিকার ও শিল্পীর অসাধারণ মেধার সমন্বয়ে তিনি প্রেরণা পেয়েছেন গানটির চিত্রনাট্য তৈরিতে।

সুর দিয়েছেন জাহিদ অন্তু, যিনি নিজেই গেয়েছেন। সংগীতে ছিলেন এপি শুভ। গানচিত্রে অভিনয়ে রয়েছেন সিয়াম মৃধা ও ত্রিশমা মাতব্বর। 

পরিচালক সাইফুল আলম চৌধুরী আত্মবিশ্বাসের সঙ্গে জানান, সিয়াম মৃধার পারফরম্যান্স এবার একেবারেই নতুন এবং একজন পরিপক্ব নায়কের মতোই নজর কাড়বে। 

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প