ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড প্রদান

বিনোদন রিপোর্ট
০১ জুন ২০২৫, ২২:৩০আপডেট : ০২ জুন ২০২৫, ১২:১১

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত ‘সুস্থ বিনোদন, সুন্দর সমাজ’ শীর্ষক আলোচনা সভা ও ট্র্যাব আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত হয় ৩১ মে। রাশেদ সীমান্ত এদিন বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। ট্র্যাব সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী। সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীরের শুভেচ্ছা বক্তব্য প্রদানের মধ্য দিয়ে বিশেষ অতিথির বক্তৃতা করেন পরিবেশ বিজ্ঞানী ও কবি ড. জাহাঙ্গীর আলম রুস্তম, বিএফডিসির এমডি মাসুমা রহমান তানি, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, এবি ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী সানাউল হক বাবুল, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বিএনপির সহআইন বিষয়ক সম্পাদক এ্যাড. এসএম আবুল কালাম আজাদ লিটন, উইমেন এন্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নিপা ও বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ। শিবা শানু আলোচনা সভা শেষে মিডিয়ায় বিশেষ অবদানের প্রেক্ষিতে বিভিন্ন ক্ষেত্রে ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়। তাদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন সভাপতি কাদের মনসুর, সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এতে পুরস্কারপ্রাপ্তরা হলেন- সেরা অভিনেতা রাশেদ সীমান্ত, সেরা অভিনেত্রী মৌসুমী হামিদ, সেরা পরিচালকের পুরস্কার পান রুমান রুনি। চলচ্চিত্র অভিনয়ে মুক্তি, শিবা শানু, সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কার পান সাহিল রনি এবং প্রযোজক মো. জসিম উদ্দিন। মাহমুদ মানজুর সেরা ফোক শিল্পী পারভেজ সাজ্জাদ, সেরা সমালোচক গীতিকার আহমেদ রিজভী, জনপ্রিয় গীতিকার মাহমুদ মানজুর, সেরা ডিজে রাহাত, সেরা নৃত্যশিল্পী উম্মে তাবাসসুম খান মিতিন।

এ ছাড়াও চলচ্চিত্র ও নাটক প্রযোজনা, পরিচালনায় ফরিদুল হাসান, রাজিবুল ইসলাম রাজিব, সৈসয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, মো. মজিবুর রহমান মুজিব, তুহিন চৌধুরী এই পুরস্কার পেয়েছেন। পারভেজ সাজ্জাদ সাংগঠনিক ক্ষেত্রে অনন্য অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান সাংবাদিক ফরিদ বাশার ও বাংলাদেশের পোষাকশিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেয়ার অনন্য অবদান রাখায় ফ্যাশন ডিজাইনার সানাউল হক বাবুল সিআইপিকে লাইফটাইম এই পদক প্রদান করা হয়। সাহিল রনি পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন তানিয়া আফরিন। সবশেষে নৃত্য পরিবেশন করেন উম্মে তাবাসসুম খান মিতিন। নৃত্য পরিবেশনায় উম্মে তাবাসসুম খান মিতিন

/এমএম/
সম্পর্কিত
পাম দ’র পাচ্ছেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’ নির্মাতা
পাম দ’র পাচ্ছেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’ নির্মাতা
সিনেমায় নির্বাচন: ক্ষমতা, কৌশল আর নৃশংসতার যত গল্প
সিনেমায় নির্বাচন: ক্ষমতা, কৌশল আর নৃশংসতার যত গল্প
ওয়ার্নার ব্রস এখন নেটফ্লিক্সের, শঙ্কায় হলিউড!
ওয়ার্নার ব্রস এখন নেটফ্লিক্সের, শঙ্কায় হলিউড!
ভূমিকম্প: অদৃশ্য বিপদ থেকে বাঁচতে যে প্রস্তুতিগুলো জরুরি
ভূমিকম্প: অদৃশ্য বিপদ থেকে বাঁচতে যে প্রস্তুতিগুলো জরুরি
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি