তবে কি ‘ক্ষমা’ ছিলো ‘তাণ্ডব’ প্রচারণার কৌশল!

বিনোদন রিপোর্ট
০৪ জুন ২০২৫, ১৪:৫২আপডেট : ০৪ জুন ২০২৫, ১৫:৫৫

ঈদে রায়হান রাফীর সিনেমা মুক্তি পাবে, আর কোনও ঘটনা ঘটবে না, তা তো হয় না! প্রতিবারের মতো এবারও ঈদের সিনেমা মুক্তির আগেই শুরু হয়েছে আরেক সিনেমা! মানে নির্মাতা, অভিনেতাদের মধ্যে একটা অলিখিত হোক বা লিখিতই হোক, কিছু না কিছু ঘটনা ঘটতেই হবে। এই যেমন, রায়হান রাফী নির্মিত ও শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় চলছে আরেক সিনেমা!

কিছুদিন আগে শোনা গিয়েছিল, এই সিনেমার দু’টি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। পরেই আবার শোনা গেল, শাকিবকে না জানিয়ে নিশোকে নেওয়া হচ্ছে দেখে শাকিব খান বেঁকে বসেছেন। অন্যদিকে সম্প্রতি একটি অনুষ্ঠানেও তাদের একইসঙ্গে মঞ্চে দেখা গেছে। তাই নয়, একে অপরের সঙ্গে খুনসুটিও করেছেন।

এদিকে, দু’দিন আগে হঠাৎ করেই রাফীর একটি অডিও ক্লিপ ঘুরতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি নিশোকে উদ্দেশ্য করে বলেন, এর আগে নিশো শাকিব সম্পর্কে যেসব নেতিবাচক কথা বলেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে শাকিবের কাছে। নইলে ‘তাণ্ডব’ সিনেমার ক্যামিও চরিত্রে তাকে কাজ করতে দেওয়া হবে না।

যদিও অনেকে তখন বলেছিলেন, সবই সমাধান হয়ে আছে, ‘ক্ষমা’ চাওয়ার কাহিনি মূলত ‘তাণ্ডব’ সিনেমার প্রচারণার অংশ। শাকিব ও সাবিলা এমন গুঞ্জনের খানিক সত্যতাও মিললো এবার। ৩ জুন রাফী নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যায়, এক ফ্রেমে শাকিব ও নিশো! তারা পরস্পরের কাঁধে হাত দিয়ে পোজ দিয়েছেন। পোস্টটি শেয়ার দিয়ে এই নির্মাতা লিখেছেন, ‘তাণ্ডব’। ছবিটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

অনেকে মজা করে পোস্টের নিচে লিখেছেন, ‘তাহলে কি শাকিব খানের কাছে ক্ষমা চেয়েছেন নিশো!’ একজন লিখেছেন, ‘এটা মনে হয় ক্ষমা চাওয়ার আনুষ্ঠানিকতার পরের ছবি।’

এরমধ্যে ৪ জুন নির্মাতা জানান, ‘তাণ্ডব’ পেয়েছে সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রও!

সব মিলিয়ে, সবাই এটুকু নিশ্চিত হয়েছেন, এই ঈদে শাকিবের ‘তাণ্ডব’-এ দেখা মিলবে ‘দাগি’ অভিনেতা নিশোরও!

যদিও নির্মাতার পক্ষ থেকে সুস্পষ্ট কোনও ঘোষণা আসেনি এখনও।

বলা প্রয়োজন, ২ জুন ‘তাণ্ডব’ সিনেমার আইটেম সং প্রকাশ পেয়েছে। গানে রীতিমত ঝড় তুলেছেন শাকিব ও সাবিলা নূর। বিশেষকরে সাবিলাকে এমন লুক ও পারফরমেন্সে আগে কেউ দেখেনি। রায়হান রাফী উল্লেখ্য, আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। সিনেমাটিতে শাকিব-সাবিলা ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ।

/সিবি/এমএম/
সম্পর্কিত
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর