পাইরেসির কবলে ‘তাণ্ডব’, হুঁশিয়ারি নির্মাতার

বিনোদন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ১২:৩৭আপডেট : ১৫ জুন ২০২৫, ১৪:১১

রায়হান রাফীর সিনেমা ‘তাণ্ডব’ এখনও দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে সর্বোচ্চ শো নিয়ে চলছে। প্রায় প্রতিটি শো হাউজফুল। এমন সময় সিনেমাটি পাইরেসি হওয়া মানে ইন্ডাস্ট্রির জন্য ভয়ংকর এক দুঃসংবাদ।

গত ঈদের বড় ছবি ‘বরবাদ’ আর ‘দাগি’ও পাইরেসির কবলে পড়েছিল। এবার ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ও রক্ষা পেল না পাইরেসির হাত থেকে। মুক্তির পাঁচ দিন না পেরোতেই শাকিব খানের ছবিটির ঝকঝকে এইচডি ভার্সন অনলাইনে ভেসে বেড়াচ্ছে! বিভিন্ন ওয়েবসাইটে পুরো ছবিই ঝকঝকে প্রিন্টে পাওয়া যাচ্ছে। ‘তাণ্ডব’-এ শাকিব খান ছবির কলাকুশলীরা কড়া নজরদারি আর পাইরেটরদের হুঁশিয়ারি দিয়েও পাইরেসি ঠেকাতে ব্যর্থ হয়েছে। তবে পুরো ছবি পাইরেসি হয়ে যাওয়ার পর এবার নড়েচড়ে বসেছেন তারা। ১৪ জুন বিকালেই ছবির পরিচালক ও প্রযোজকরা বৈঠক করেছেন।

বৈঠক শেষে পরিচালক রায়হান রাফী বলেন, ‘যারা পাইরেসি করেছে, তাদের কোনও ছাড় নেই। তাদের খুঁজে বের করবোই। আমরা প্রশাসনে জানিয়েছি। আইনি পদক্ষেপ নিচ্ছি। তা ছাড়া আমাদের টেকনিক্যাল টিমও কাজ করছে। এখন টেকনোলজি অনেক উন্নত। যে বা যারা কাজটা করেছে তাদের দ্রুত চিহ্নিত করা হবে। আইনের সামনে দাঁড় করানো হবে।’

ঈদে মাল্টিপ্লেক্সের পাশাপাশি ১৩৩টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’। ছবিটিতে শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাবিলা নূর। অভিনয়ে আরও আছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত প্রমুখ। অতিথি চরিত্রে দেখা গেছে আফরান নিশো ও সিয়াম আহমেদকে। শাকিব খান ও সাবিলা নূর

/এমএম/
সম্পর্কিত
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’
জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’
শিকারি’র এক দশক: সাফল্য, বিতর্ক আর উত্থানের গল্পে শাকিব
শিকারি’র এক দশক: সাফল্য, বিতর্ক আর উত্থানের গল্পে শাকিব
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল
‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল
নকল ‘বেবি বাম্প’ বলে দীপিকাকে কটাক্ষ, নিন্দুকদের জবাব দিলেন নায়িকা
নকল ‘বেবি বাম্প’ বলে দীপিকাকে কটাক্ষ, নিন্দুকদের জবাব দিলেন নায়িকা
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি